পুতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনকে  তীব্র আক্রমণ করলেন জো বাইডেন। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রুশ প্রেসিডেন্টকে ‘ক্রেজি সন অব এ বিচ’ অর্থাৎ  ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে আক্রমণ করলেন জো বাইডেন। শুধু পুতিনই নন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন জো বাইডেন।

ফ্রান্সিসকো শহরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জো বাইডেন বলেন, ‘সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। তারআগে পুতিনের মতো পাগলা কুত্তার বাচ্চাদের জন্য  আমাদের এখন পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে।‘ তবে এই প্রথম নয়, এরআগেও পুতিনকে বেনজির ভাবে  আক্রমণ করেছেন জো বাইডেন। একথায় হোয়াইট হাউজ ও নির্বাচন নিয়ে  পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণ দিনদিন বেড়েই চলেছে।

তবে ফ্রান্সিসকো শহরে পুতিনের পাশাপাশি নাভালনির মৃত্যু নিয়ে সরব হন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি জানি না নাভালনি কি করে কারাগারে মারা গেলেন। তবে আমি নিশ্চিত যে নাভালনির মৃত্যু পুতিন ও তার গুন্ডাদের কারণেই হয়েছে। ‘

গত ১৬ ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে পায়চারি করার সময়ে অসুস্থ বোধ করেন তিনি। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ওই খবর ঘটনাস্থলে ছুটে আসেন চিকি‍ৎসকরাও। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে পাড়ি জমিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচকের। বর্তমানে তার মরদেহ কোথায় রয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই নাভালনির মৃত্যু নিয়ে সমালোচনার মুখে পড়ছে  পুতিন।

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের