‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া সম্পন্ন হয়েছে। দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইরানের তেলের ভান্ডারের নিয়ন্ত্রণ নেওয়াই যে আসল লক্ষ্য, তা আগেই স্পষ্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। সেই পরিকল্পনা থেকে সরে এসে, এবার ইরানের সঙ্গে বোঝাপড়ার কথা শোনালেন তিনি।

হোয়াইট হাউস সূত্রে খবর, ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে। এখন চুক্তিতে সই করলেই আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী খুলে যাবে। আগামী সপ্তাহের মধ্যেই এই চুক্তি হয়ে যেতে পারে। পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি লিখেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব জানে। সেই বোঝাপড়ায় বিষয়ে ইতিবাচক উত্তর মিলেছে। ২ দেশের মধ্যে বোঝাপড়ার বিষয়টি মেনে নিয়েছে ইজরায়েল, সৌদি আরব, কাতার, তুরস্ক, স‌ংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাহরিন, জর্ডন এবং মিশর। ট্রাম্পের মুখে একটাই বার্তা, শান্তিচুক্তি গুরুত্বপূর্ণ।

ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। পরে বৃহস্পতিবার রাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।  এই প্রসঙ্গে তিনি বলেছেন, চুক্তির চূড়ান্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতেই হামলার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। ইরানের সঙ্গে এই চুক্তি করার বিষয়ে কথা এই প্রথম নয়। এর আগেও বলেছিলেন ট্রাম্প। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। 

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী