আক্রমণে ধসে গিয়েছে করাচি বন্দর, ভারতকে দোষারোপ করে কান্নাকাটি শুরু পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীদের নৃশংস হামলায় পহেলগাঁওয়ে সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৬মে গভীর রাতে পাকিস্তানের উপর করা হয়েছে মিসাইল স্ট্রাইক। নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইকের পর ‘অপারেশন সিঁদুর’।

তার জবাব দিতে গিয়ে পাকিস্তানের ধরাশায়ী অবস্থা। ভারতের প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের ষড়যন্ত্র। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে আর্জি জানিয়েছে তারা। বিশ্বের প্রতিটি দেশের দুয়ারে গিয়ে সাহায্য চাইছে পাকিস্তান। কিন্তু সকলেই এই যুদ্ধে ভারতের পাশে রয়েছে। বৃহস্পতিবার রাতেই পাক বাহিনীর হামলা বানচাল করেছে ভারতীয় সেনা। নামানো হয়েছে পড়শি দেশের দুটি জেএফ-১৭ এবং একটি এফ-১৬ যুদ্ধবিমান। পাশাপাশি সীমান্তে ড্রোন হামলার জবাবও দিয়েছে ভারতীয় বাহিনী। পাকিস্তানের করাচি ও রাওয়ালপিন্ডিতে একাধিক ড্রোন হামলা হেনেছে ভারত।

৮ ও ৯ মে রাতে ভারতীয় বিমান হামলায় করাচি বন্দরে ‘চূড়ান্ত সম্পত্তির ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে করাচি বন্দর কর্তৃপক্ষ। তাঁদের দাবির বিষয়টি তাঁরা আবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিশ্চিত করেছে। করাচি বন্দরের এতটাই ক্ষতি করেছে ভারত যে তা গ্রহণযোগ্য নয়, অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

 

যদিও আরও একটি পোস্ট ঘোরাফেরা করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হয়েছে  হয়েছে  করাচি পোর্ট ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছিল। বন্দর একদম স্বাভাবিক ও সুরক্ষিত রয়েছে।

 

এদিকে বর্তমানে পাকিস্তানে উদ্ধারকার্য চলছে। প্রসঙ্গত, ভারতের সীমান্তবর্তী শহরগুলিতে প্রথমে সেনা ছাউনি, তারপর বেসামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু তাদের  প্রচেষ্টা ব্যর্থ করে ভারত। তারপরই করাচি বন্দরে হামলা চালায় ভারতীয় সেনা।

২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং ভারতের অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই ভারতের সব রাজ্যগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। বাতিল করা হয়েছে সরকারি কর্মীদের ছুটি।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6