দুবাইয়ে অগ্নিকাণ্ডে মৃত ১৬ জনের মধ্যে কেরলের এক দম্পতি-সহ ৪ ভারতীয়

মৃত ভারতীয়দের মধ্যে কেরলের এক দম্পতি রয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ের আল রাস এলাকায় বহুতলে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে রয়েছেন চার ভারতীয়। রবিবার দুবাইয়ের এক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ কথা জানিয়েছে। মৃত ভারতীয়দের মধ্যে কেরলের এক দম্পতি রয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুবাই পুলিশের মর্গে থাকা নাসির ভাতানাপ্পলি (Naseer Vatanappally) নামের এক ভারতীয় সমাজকর্মীর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে যে কেরলের এক দম্পতি-সহ চার ভারতীয়কে মৃতদের মধ্যে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

নাসির ভাতানাপ্পলি (Naseer Vatanappally) বলেন, ‘এখনও পর্যন্ত, আমরা চার জন ভারতীয়কে শনাক্ত করতে পেরেছি, যার মধ্যে কেরলের এক দম্পতি এবং তামিলনাড়ুর দু’জন পুরুষ রয়েছেন।’ যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাঁরা সেখানে কাজ করছিলেন বলে জানান তিনি। পাশাপাশি ৩ পাকিস্তানি এবং একজন নাইজেরিয়ান মহিলাকে মৃতদের মধ্য থেকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভাতানাপ্পলি দুবাই পুলিশ, দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং নিহতদের বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে তিনি সমন্বয় করছেন।

উল্লেখ্য শনিবার দুপুরে আল রাস এলাকায় একটি বহুতলের চতুর্থ তলায় আচমকা আগুন লাগে। সেই আগুনের জেরে ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি জখম হয়েছেন ৯ জন। সংযুক্ত আরব আমিরশাহির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তরফে বিবৃতি দিয়ে এই ঘটনার বিষয়ে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বহুতলে সুরক্ষা এবং সুরক্ষা সংক্রান্ত বিধি মেনে না চলার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর