এবার ভারতীয় বিমান উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের, আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণে নিষেধ

তবে এর আগে ১০০ টি বোমা হুমকির মধ্যমণি পান্নুন কিনা তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি পান্নুন জানিয়েছেন, শিখ দাঙ্গার ৪০ বছর পূর্ণ হলে এয়ারইন্ডিয়ার বিমানে হামলা অবধারিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সংবাদের শিরোনামে খালিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুন। দিন কয়েক ধরেই ভারতীয় এয়ারলাইন্স বিমান সংস্থা বোমা হুমকিতে জর্জরিত। যার ফলে গন্তব্য যাত্রা থেকে ঘুরিয়ে জরুরী ভিত্তিতে একাধিক বিমানবন্দরে অবস্থান করানো হয় বিমান গুলিকে। এবং পাইলট, বিমান ক্রুদের পাশাপাশি স্বাভাবিকভাবেই ভয়ে তটস্থ হয়ে যান যাত্রীরাও। গত কয়েকদিনে ভারতীয় এয়ারলাইন্স বিমান সংস্থা প্রায় ১০০ টিরও বেশি হুমকি পেয়েছে। এ সকল হুমকির মধ্যেই এবার খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নু ভারতীয় বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে এর আগে ১০০ টি বোমা হুমকির মধ্যমণি পান্নুন কিনা তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি পান্নুন জানিয়েছেন, শিখ দাঙ্গার ৪০ বছর পূর্ণ হলে এয়ারইন্ডিয়ার বিমানে হামলা অবধারিত।

পাশাপাশি পান্নুন আন্তর্জাতিক যাত্রীদের ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ায় ফ্লাইটে না যাত্রা করার জন্য অনুরোধ করেছেন। গুরুপতবন্ত সিং পান্নুন, যিনি শিখ ফর জাস্টিস সংস্থা প্রতিষ্ঠাতা। বহুদিন ধরেই ভারতে খালিস্তানি সন্ত্রাস সংগঠনের প্রচেষ্টায় রয়েছেন। ইতিমধ্যেই ভারত তাঁকে সন্ত্রাসী ঘোষণা করেছে, প্রতিদিন কিছু না কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েই চলেছেন পান্নুন। খালিস্তানের নামে মানুষকে উস্কানি দেওয়ার কারণে ভারত পান্নুনকে সন্ত্রাসী মনে করে। তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদ প্রচার এবং পঞ্জাবি শিখ যুবকদের অস্ত্র ধরতে প্ররোচিত করার অভিযোগ রয়েছে। ২০২০ সালে, পান্নুনকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) অধীনে সন্ত্রাসী ঘোষণা করা হয়েছিল। যেহেতু শিখ ফর জাস্টিসের একই আদর্শ রয়েছে, তাই এটিও নিষিদ্ধ করা হয়েছিল।

এর পাশাপাশি SFJ-এর বিষয়বস্তু তৈরি এবং দেখানোর অনেক ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। পান্নুন এখন পলাতক। আমেরিকায় আশ্রয় নিয়েছে সে, এছাড়া আমেরিকার পাশাপাশি কানাডার নাগরিকত্বও রয়েছে তাঁর। যদিও গুরপতবন্ত সিং পান্নুন ভারতে সন্ত্রাসী ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছেন। ২০২৩ সালের এপ্রিলে, একটি ভিডিওতে, তিনি অসম সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছিলেন। ২০২৩ সালের জুনে, পান্নুন দুই মাসের মধ্যে আরও তিনজন বিশিষ্ট খালিস্তানি নেতার মৃত্যুর পর আত্মগোপনে চলে যান। তিনি একটি ধর্ম-ভিত্তিক পৃথক রাজ্য পঞ্জাব এবং ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী অঞ্চলকে নিয়ে খালিস্তান দেশ বানানোর পরিকল্পনা করছেন।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ