প্রাণঘাতী হামলার পিছনে তিন জনকে সন্দেহ ইমরান খানের

ওই তিন জন হলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও এক সেনা আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বরাত জোরে আত্মঘাতী হামলা থেকে প্রাণে বেঁচেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরে নিজের মায়ের নামে গড়া হাসপাতালে অস্ত্রোপচারের পরে সুস্থ রয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান। তাঁর উপরে অতর্কিতে হওয়া আত্মঘাতী হামলা নিয়ে উত্তাল গোটা পাকিস্তান ও বিশ্ব। নিন্দায় সরব হয়েছেন সবাই। তাঁর উপরে হওয়া প্রাণঘাতী হামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর সন্দেহভাজনের তালিকায় রয়েছেন তিন জন। ওই তিন জন হলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও এক সেনা আধিকারিক।

দলীয় প্রধানের উপরে প্রাণঘাতী হামলার পরে সংবাদমাধ্যমের উদ্দেশে এক ভিডিও বার্তা জারি করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের মহাসচিব আসাদ উমর। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এদিন হামলার আগেই ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাঁর উপরে প্রাণগাতী হামলার ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও এক সেনা আধিকারিক ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ওই তিন জনকে পদ থেকে না সরানো পর্যন্ত তাঁর জীবন নিরাপদ নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী যে তিনজনকে সন্দেহ করছেন, তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।’

অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে হামলার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশজুড়ে রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ইমরান খানের দলের কর্মী-সমর্থকরা। পেশোয়ারে সেনাবাহিনীর কর্পস কমান্ডারের বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। পরে অবশ্য পুলিশের অনুরোধে পিটিআই কর্মীরা অন্যত্র সরে গিয়ে বিক্ষোভ দেখান। ইমরানের উপরে হামলার ঘটনা ধামাচাপা দিতে আসরে নেমেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এদিন রাতে পঞ্জাব সরকারের কাছে যুগ্ম তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছেন তিনি। তবে তাঁর দাবির পিছনে অস‍ৎ রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহী।  

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪