Prophet: বিক্ষোভকারীদের দেশ থেকে তাড়িয়ে দেবে কুয়েত

বিক্ষোভকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, তাদের দেশ থেকে বিতারণের সিদ্ধান্ত নিল কুয়েত (Kuwait)সরকার। খবর আরব টাইমসের। প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে আরব টাইমস জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের চিহ্নিত করার কাজ চলছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, কুয়েতে(Kuwait) এই ধরনের প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ। বিক্ষোভকারীদের সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আগামীদিনে কুয়েতে তাদের প্রবেশের ক্ষেত্রে জারি হবে নিষেধাজ্ঞা। গত শুক্রবার জুম্মার নমাজ শেষে কুয়েতে (Kuwait)বসবাসকারী প্রবাসী মুসলিমরা আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ প্রদর্শনের ঘটনাটি ঘটেছে ফাহাহিল অঞ্চলে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ করে। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফ বিবৃতি জারি করে বলা হয়েছে, বিজেপি নেত্রীর ওই মন্তব্য কোনওভাবেই সমর্থন করা যায় না। শুধু কুয়েত নয়, নূপুর শর্মার ওই বিবৃতির নিন্দা করে ইরান, কাতার, সৌদি আরব, ওমান, লিবিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন এবং জর্ডনও।

কুয়েত (Kuwait) প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, সরকার বিজেপি নেত্রীর ওই মন্তব্যের নিন্দা করছে ঠিকই। কিন্তু সেই ইস্যুতে কোনওভাবেই বিক্ষোভ সমর্থন করা যায় না। বিক্ষোভ জনজীবনকে প্রভাবিত করে। শুক্রবারের বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।  পাশাপাশি আগামীদিনে কুয়েতে তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

আরও পড়ুন অর্থ পাচার মামলায় শাহবাজ শরিফের আগাম জামিনের রায়দান স্থগিত

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী