স্বস্তি, ইমরানকে ফয়সালাবাদ ও নানকানা সাহিব থেকে লড়ার ছাড়পত্র দিল লাহোর হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: আদালত অবমাননায় অস্বস্তিতে পড়লেও নির্বাচনে লড়ার ক্ষেত্রে স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Former Pak Prime Minister) ইমরান খান (Imran Khan)। আসন্ন ফয়সালাবাদ (Faisalabad) ও নানকানা সাহিব (Nankana Sahib) আসন থেকে তিনি উপনির্বাচনে লড়তে পারবেন বলে বুধবার জানিয়ে দিল লাহোর হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনাল (Lahore High Cout Election Tribunal)। বিচারপতি শাহিদ ওয়াহিদ (Justice Shahid Waheed) জানিয়ে দিয়েছেন, ফয়সালাবাদ আসনে লড়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তা বৈধ। হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিকে-ইনসাফ (PTI) ।

আগামী ২৫ সেপ্টেম্বর ফয়সালাবাদ (Faisalabad), নানকানা সাহিব (Nankana Sahib) সহ জাতীয় সংসদের নয় আসনে উপনির্বাচন। ওই নয় আসনেই লড়ার ঘোষণা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কিন্তু ইমরানের মনোনয়ন জমা নিয়েই বিতর্ক দানা বাঁধে। গত ১৭ অগস্ট পাকিস্তানের বর্তমান সরকারের পোষ্যভৃত্য হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফয়সালাবাদ আসনে জমা দেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তির বিস্তারিত বিবরণ দাখিল করেননি প্রাক্তন প্রধানমন্ত্রী। নানকানা সাহিব (Nankana Sahib) আসনে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রার্থী শেরজা মনসাব খারালও (Shezra Mansab Kharal) ইমরানের প্রার্থীপদের বৈধতাকে চ্যালেঞ্জ জানান।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গত সোমবার লাহোর হাইকোর্টের নির্বাচনী সংক্রান্ত ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এদিন মামলার শুনানি শেষে বিচারপতি শাহিদ ওয়াহিদ জানিয়ে দেন, ফয়সালাবাদ (Faisalabad) ও নানকানা শাহিব (Nankana Sahib) আসনে ইমরান খানের জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ। নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই ওই মনোনয়ন বাতিল করেছে। আদালতের রায়ে যথেষ্টই স্বস্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল