ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এক টানা প্রবল বৃষ্টির জেরে দক্ষিণ-পূর্ব চিনে নেমেচজে নেমেছে ভয়াবহ ভূমিধস। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে মৃতের সংখ্যা। জিয়াংসি প্রদেশের সুইচুয়ান কাউন্টিতে একাধিক ভূমিধসে এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।  

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির পর গাওপিং, জুও’আন এবং তাংহু শহরে ভূমিধসের ঘটনা ঘটে। এর মধ্যে গাওপিং শহরেই কাদামাটির ধসে মৃত্যু হয়েছে ১৩ জনের। জুও’আনে দু’জন এবং তাংহুতে আরও একজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল নতুন করে আরও একটি দেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।  এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে ঘূর্ণিঝড় সাউডেল। চিনের পূর্ব উপকূলে আঘাত হানার পর তার প্রভাবে জিয়াংসি-সহ বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। একটানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় মাটি আলগা হয়ে একাধিক জায়গায় ভূমিধস নামে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, শুধুমাত্র সুইচুয়ান কাউন্টি থেকেই ১৮ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

বিপজ্জনক এলাকাগুলিতে আরও ভূমিধসের আশঙ্কায় প্রশাসনের তরফে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। পাশের হুনান প্রদেশেও সাউডেলের প্রভাবে প্রবল বৃষ্টিতে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিনা সংবাদমাধ্যম।  ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণ-পূর্ব চিনের একাধিক এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।  এখনও উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় মানুষদের সতর্ক থাকার পরামর্শ  দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 

 .

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?