শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনল কেন্দ্র। এতদিন কেন্দ্রের তরফে Z ক্যাটাগরির নিরাপত্তা পেতেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই নিরাপত্তায় আরও এক ধাপ বাড়িয়ে Z+ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের দেওয়া Z+ নিরাপত্তার পাশাপাশি এবার কেন্দ্রীয়ভাবেও Z+ সুরক্ষা পাবেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের তরফে শুভেন্দু অধিকারীকে Z+ নিরাপত্তা দেওয়া হচ্ছিল। রাজ্যের বাইরে সরকারি বা রাজনৈতিক সফরে গেলেও রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার আওতায় তাঁর সুরক্ষা নিশ্চিত করা হত। পাশাপাশি কেন্দ্রের তরফে তিনি সিআরপিএফ-এর নিরাপত্তা পেতেন। এবার সেই কেন্দ্রীয় নিরাপত্তার ক্যাটাগরিই Z থেকে Z+ করা হচ্ছে। এর ফলে দেশের যে কোনও প্রান্তে শুভেন্দু অধিকারীর সফরের সময় কেন্দ্রীয় নিরাপত্তা প্রোটোকল কার্যকর থাকবে। সংশ্লিষ্ট রাজ্যে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সরাসরি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে। সফরের আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা এবং নিরাপত্তা বলয়ও কেন্দ্রীয় প্রোটোকল অনুযায়ী তৈরি করা হবে।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সাধারণত রাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থায় কোনও নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তি অন্য রাজ্যে গেলে গন্তব্য রাজ্যের পুলিশ ও প্রশাসনের সঙ্গে আগাম সমন্বয় করতে হয়। সফরের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফ থেকেও প্রয়োজনীয় যোগাযোগ করা হয়। কেন্দ্রীয় Z+ নিরাপত্তা চালু হলে সেই সমন্বয়ের দায়িত্ব অনেকটাই কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার অধীনে চলে আসবে। ফলে শুভেন্দু অধিকারী দেশের যে রাজ্যেই যান, তাঁর নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সংস্থা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা করবে। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র দুই স্তরেই Z+ নিরাপত্তার আওতায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী