তোষাখানা মামলায় ২১ জুন পর্যন্ত জামিন পেলেন ইমরান খান

ইমরান খানের পাশাপাশি এদিন স্বস্তি পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় ফের স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে ২১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি আমজাদ রফিক। অর্থা‍ৎ ওই দিন পর্যন্ত তোষাখানা সংক্রান্ত কোনও মামলায় ৭০ বছর বয়সী রাজনেতাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এদিন মামলার শুনানিতে আদালত কক্ষে হাজির ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই ইমরান খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ ওঠে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ওঠে। এমনকী পাকিস্তান নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংসদপদ বাতিল করা হয়। তোষাখানা মামলায় গ্রেফতারির আশঙ্কা করে অন্তর্বর্তী জামিন চেয়ে লাহোর হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ইমরান খান। আর্জিতে তিনি বলেন, ‘চরিত্রহনন ও ভাবমূর্তি কলঙ্কিত করতেই তাঁর বিরুদ্ধে বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির অভিযোগ তোলা হয়েছে।’

ইমরান খানের পাশাপাশি এদিন স্বস্তি পেয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও। আগামী ১৩ জুন পর্যন্ত তাঁর গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে লাহোর হাইকোর্ট। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে কত মামলা রয়েছে, কী কী ধারায় মামলা রয়েছে, তা নিয়েও ইসলামাবাদ পুলিশের প্রধানকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌