শাহ মেহমুদ কুরেশিকে অবিলম্বে মুক্তির নির্দেশ লাহোর হাইকোর্টের

এমপিও আইনে তাঁকে নতুন করে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সহ সভাপতি ও প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চ। শুধু তাই নয়, এমপিও আইনে ভবিষ্যতে পাকিস্তান তেহরিকে ইনসাফের সহ সভাপতিকে গ্রেফতারের ওপরেও মঙ্গলবার নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি চৌধুরী আব্দুল আজিজ।

গত ৯ মে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পরেই পিটিআই কর্মী-সমর্থকদের প্রতিবাদ আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতর সহ বিভিন্ন সেনা নিবাসে হামলা চলে। ওই হামলার পিছনে ইন্ধন জোগানোর অভিযোগে পিটিআই নেতাদের গণহারে গ্রেফতার করা হয়। রেহাই পাননি প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও। গত ১৮ মাস ইসলামাবাদ হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। তবে ভবিষ্যতে আন্দোলনের নামে কোনও অশান্তির সঙ্গে জড়াবেন না এমন মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। সেই মুচলেকা দিতে খানিকটা দেরি করেন কুরেশি। গত ২৩ মে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পান তিনি।

ওই দিন ফের জেল গেট থেকেই অন্য এক মামলায় গ্রেফতার করা প্রাক্তন বিদেশ মন্ত্রীকে। তার পর থেকেই আদিয়ালা জেলে রয়েছেন পিটিআইয়ের সহ সভাপতি। গত সপ্তাহেই বাবার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তথ্য চেয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন কুরেশি কন্যা। এদিন ওই আর্জি নিয়ে শুনানি শেষে প্রাক্তন বিদেশ মন্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি চৌধুরী আব্দুল আজিজ। জেল থেকে ছাড়া পাওয়ার নতুন করে অন্য কোনও মামলায় কুরেশিকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি।  

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের