ইমরান খানের লং মার্চ বন্ধে রাজি হল না লাহোর হাইকোর্ট

আগামী ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চের উপরে নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দিল লাহোর হাইকোর্ট। আজ শুক্রবার বিচারপতি জাওয়াদ হোসেন ওই আর্জি খারিজ করে দিয়ে বলেছেন, ‘দেশের প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদের যেমন অধিকার রয়েছে, তেমনই রাজনৈতিক দলগুলির আন্দোলন করার মৌলিক অধিকার রয়েছে। সেই অধিকার কাড়তে রাজি নয় আদালত।’

দেশে অবিলম্বে নির্বাচনের দাবিতে গত মাসের শেষের দিকে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চ শুরু করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান। গত ৩ অক্টোবর পঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লা হো চকে লং মার্চ চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা হয়। ওই হামলার পরে লং মার্চ কর্মসূচি স্থগিত রাখা হয়। অবশেষে গতকাল বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়েছে কর্মসূচি।

পাকিস্তান তেহরিকে ইনসাফের লং মার্চ কর্মসূচি রোখার আর্জি নিয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন লাহোর মল রোডের ব্যবসায়ীদের একাংশ। তাদের যুক্তি ছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচির ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ব্যবসাও মার খাচ্ছে। এদিন মামলার শুনানির সময়ে বিচারপতি জাওয়াদ হোসেন আবেদনকারীদের উদ্দেশে বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে। এমনকী রাজনৈতিক দলগুলিরও আন্দোলনের মৌলিক অধিকার রয়েছে। আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না। অতীতেও এ বিষয়ে নানা মামলায় আদালত এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।’ আগামী ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪