ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় বৃহস্পতিবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন এবং ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এটি রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে আঘাত করে। মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অঞ্চলটিকে প্রবলভাবে কাঁপিয়ে দেয়। এই দুর্যোগের মানবিক ক্ষয়ক্ষতি অত্যন্ত মারাত্বক হতে পারে। সংস্থাটি সতর্ক করেছে, ব্যাপক প্রাণহানি ও বিস্তৃত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত হতে পারে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল, মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। কারাকাসের চাকাও পৌরসভার মেয়র গুস্তাভো দুকে জানান, ভূমিকম্পের পর বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ইতোমধ্যে একটি ভবন থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। ঝুঁকি থাকায় তিনি বাসিন্দাদের খোলা জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উপকূলীয় রাজ্য ফ্যালকনের গভর্নর ভিক্টর ক্লার্ক জানিয়েছেন, সেখানে ২২ জন আহত হয়েছেন এবং ১৫ জন প্রাপ্তবয়স্ক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তল্লাশি চলছে।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে যে ক্ষতি হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। ভারতের জনগণের পক্ষ থেকে ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি বিশেষ করে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃসময়ে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি