উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) প্রাক্তন প্রধান চো তে-ইয়ং। দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর সোমবার প্রাক্তন রাষ্ট্রপতি ইউন সুক ইওলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং গত বছর স্বল্পস্থায়ী সামরিক আইন জারির সঙ্গে সম্পর্কিত একটি শত্রু রাষ্ট্রকে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করেছে।

সংবাদ মাধ্যমসূত্রে জানা গিয়েছে, ‘বিদ্রোহে উসকানি’ দেওয়ার জন্য হোয়াং-কে এবং ‘গোয়েন্দা আইনের লঙ্ঘন ও দায়িত্বে অবহেলার’ অভিযোগে চো তে-ইয়ং-কে গ্রেফতার করা হয়েছে। একজন প্রসিকিউটরের মুখপাত্র একটি ব্রিফিংয়ে একজন সামরিক কর্মকর্তার মোবাইল ফোনে পাওয়া প্রমাণের উল্লেখ করে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য উস্কানিমূলক কিছু শব্দ, যেমন “ড্রোন” এবং “সার্জিক্যাল স্ট্রাইক” এর ইঙ্গিত দেওয়া হয়েছে। এপ্রিল মাসে সাংবিধানিক আদালত ইউনকে পদ থেকে অপসারণ করে এবং তার ব্যর্থ সামরিক আইন ঘোষণার ফলে সৃষ্ট বিদ্রোহের জন্য তার বিচার চলছে। দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। ইউন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন এবং প্রাক্তন সামরিক গোয়েন্দা প্রধান ইয়ো ইন-হিউং দক্ষিণের বিরুদ্ধে উত্তর কোরিয়ার আক্রমণ প্ররোচিত করার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন মুখপাত্র পার্ক জি-ইয়ং ।

অন্যদিকে সামরিক আইন ঘোষণার পরিকল্পনার বিষয়ে অবগত থাকলেও তা জাতীয় পরিষদকে না জানানোর অভিযোগ আনা হয়েছে প্রাক্তন গোয়েন্দাপ্রধান চো তে-ইয়ং-এর বিরুদ্ধে। প্রসিকিউটররা জানিয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মিঃ চো, প্রাক্তন রাষ্ট্রপতি ইউনের সামরিক আইন জারির পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন, কিন্তু তিনি সংসদে তা জানাননি।

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ