সাইফার মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বড় সড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। রাষ্ট্রীয় তথ্য ফাঁস মামলায় (সাইফার কেস) তাঁকে বেকসুর খালাস ঘোষণা করল ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়াও প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে বেকসুর খালাস দিয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের রায়ের পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার কয়েক মাস আগেই ইমরান খান দাবি করেন, তাঁকে সরাতে ষড়যন্ত্র চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত মাজিদ যে কূটনৈতিক তার বার্তা পাঠিয়েছিলেন তা প্রকাশ্যে এসেছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আর তা নিয়েই বিতর্ক দানা বাঁধে। রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ্যে আনার জন্য ইমরান খান ও প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে দায়ের হয় মামলা। ওই মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে ১০ বছরের সাজা শুনিয়েছিল ইসলামাবাদের বিশেষ আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান ও শাহ মেহমুদ কুরেশি। শুনানি শেষে সোমবার রায় দিতে গিয়ে দুজনকেই বেকসুর খালাস দেয় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।

এদিন রায় দানের সময়ে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের বোন এবং শাহ মাহমুদ কুরেশির স্ত্রী ও কন্যারাও হাজির ছিলেন। এছাড়া পিটিআইয়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। রায়কে স্বাগত জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান বলেছেন, ‘পাকিস্তান ও পাকিস্তানের ২৫ কোটি মানুষের জন্য আজ একটি খুশির দিন। একটি ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মামলার অবসান হয়েছে।’

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন

‘গত কয়েকদিনের আন্দোলন আমার হৃদয় ভেঙে দিয়েছে’, ‘আরশোলা’দের সমর্থন আলিয়ার

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

‘ককরোচদের’ সংসদ চলো অভিযানে অশান্তি, এনআইএ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ