পুলিশ দেখে পালানোর চেষ্টা! মালয়েশিয়ায় গ্রেফতার ৯ বাংলাদেশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত দিয়ে মানবপাচারবিরোধী অভিযানের মধ্যেই সামনে এল নতুন ঘটনা। পুলিশের তল্লাশি থেকে বাঁচতে গিয়ে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং ৯ বাংলাদেশিসহ ১০ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে।

শনিবার (৩০ মে) কিলানতানের তুমপাত জেলায় টহলরত জেনারেল অপারেশন ফোর্সের (জিওএফ) সদস্যরা একটি হলুদ রঙের গাড়িকে সন্দেহজনক মনে করে থামার নির্দেশ দেন। তবে চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। জিওএফের দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইন জানান, পালানোর সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি সড়ক থেকে ছিটকে প্রথমে আরেকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং পরে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে স্থানীয় এক ব্যক্তি ও ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের জিওএফ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশের তথ্য অনুযায়ী, আটক বাংলাদেশিদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে।জিজ্ঞাসাবাদের সময় তারা মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানের কোনো নথিপত্র দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে চালকের মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তিনি স্বীকার করেছেন যে কোটা ভারু পর্যন্ত অভিবাসীদের পৌঁছে দেওয়ার বিনিময়ে জনপ্রতি ১০০ টাকা করে পারিশ্রমিক পেতেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মানবপাচার চক্রের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের