সর্বনাশ,ভালবাসার প্রমাণ দিতে গিয়ে সর্বস্বান্ত হলেন ৬৭ বছর বয়সী প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রেমের ফাঁদে পা দিয়ে ৪ কোটি টাকা খোয়ালেন প্রেমিকা ! কথাতেই আছে প্রেম অন্ধ..। প্রেমে বাধা বয়স কিছুই মানে না। ভালবাসার প্রমাণ দিতে সর্বস্বান্ত হতে হল এক বৃদ্ধাকে। ৭ বছর ধরে প্রেমিককে সামনা-সামনি দেখেন নি ৬৭ বছর বয়সী প্রেমিকা। প্রেমিককে না দেখেই ভালোবেসে ফেলেছিলেন ওই বৃদ্ধা। সময়ে অসময়ে টাকা দিয়ে সাহায্য করেছেন সেই প্রেমিককে। কিন্তু এভাবে যে ঠকতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেন নি ওই বৃদ্ধা।

ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধার। তখন ওই যুবক নিজেকে আমেরিকার শিল্পপতি বলে পরিচয় দিয়েছিলেন। তার প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। যুবকের ছবি দেখে বেশ মনে ধরে বৃদ্ধার। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের কথা শুরু হয়। প্রথমে বন্ধুত্ব এরপর প্রেম। অনলাইনে ওই বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন অভিযুক্ত ওই যুবক।

যাচাই বাছাই না করেই প্রস্তাবে হ্যাঁ বলে দেন বৃদ্ধা। অনলাইনের দুজনের সম্পর্ক আরও গভীর হয়। অভিযোগ, তারপরই ধীরে ধীরে টাকা চাওয়া শুরু করেন অভিযুক্ত যুবক।গত ৭ বছরে মোট ৩০৬ বার প্রেমিককে টাকা পাঠান ওই বৃদ্ধা।এই অর্থ জোগাতে কখনও তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন কখনও বা আত্মীয়দের থেকে ধার করে বসেছিলেন।আর্থিক সংকটে এখন ভুক্তভোগী ওই বৃ্দ্ধা।

যখন তাঁর সন্দেহ হয় তিনি ঠকে যাচ্ছেন,তখন তিনি সোজা পুলিশে খবর দেন।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সামাজিক মাধ্যমে অন্য ছবি দিয়ে রেখেছিল অভিযুক্ত যুবক। ভুক্তভোগী ওই বৃদ্ধার মোট ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। নানান সময়ে ওই অ্যাকাউন্ট গুলি থেকে অভিযুক্ত যুবককে টাকা পাঠিয়েছিলেন তিনি।

ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত বছর ধরে সম্পর্কে কেন মুখ খোলেন নি ওই বৃদ্ধা। কেনই বা ব্যক্তিগত তথ্য যাচাই না করে ফাঁদে পা দিয়েছেন তিনি। একবারও কেন দেখা করেন নি ছদ্মবেশি ওই যুবকের সঙ্গে। এই প্রশ্নের উত্তরে ওই বৃ্দ্ধা জানান, ‘না দেখেই মন থেকে ভালবেসেছিলাম। তাই দেখা করার কখনো ইচ্ছা হয় নি। ভয় হত  যদি দেখা করার পর প্রেমের সম্পর্ক না টিকত। তাই এতবছরেও একবারও দেখা করি নি।’  

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের