ফের বিপাকে মালদ্বীপের প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : চিনপন্থী মালদ্বীপ প্রেসিডেন্ট মোহম্মদ মুইজুর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি। মালদ্বীপের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এই বিরোধী দলের। ফলে নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছে মালদ্বীপের প্রেসিডেন্ট।

সম্প্রতি নতুন করে অস্থিরতা সৃষ্টি হয় মালদ্বীপে। চিনের গোয়েন্দা জাহাজকে মালদ্বীপের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয় সরকারের তরফে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় মালদ্বীপের বিরোধী রাজনৈতিক দল। পার্লামেন্টে এই বিষয়ে প্রবল হই হট্টগোল করে বিরোধীরা। গত রবিবার সরকারের প্রস্তাবের সমর্থনে ভোটাভুটির প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর বিরোধিতা করে মালদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টি। বিরোধী দলের পক্ষ থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমে্ন্ট প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বিরুপ মন্তব্য করার পর মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকে। ভারতীয় সেনা আধিকারিকদের মালদ্বীপ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এই ঘটনায় ভারত বিরোধী অবস্থান নেওয়ায় বিরোধীদের রোষের মুখে পড়তে হয় মালদ্বীপের প্রেসিডেন্টকে।

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির