ভাঙল জেলনস্কির রেকর্ড, টানা ১৫ ঘণ্টা সাংবাদিক বৈঠক করে নয়া কীর্তি গড়লেন ইনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এত দিন পর্যন্ত এক টানা সাংবাদিক বৈঠকের রেকর্ড ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেই রেকর্ডই ভাঙলেন। তিনি টানা ১৫ ঘণ্টা একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিয়ে এই রেকর্ড গড়েছেন। এই সম্মেলনটি করে জেলেনস্কি’কে হারিয়ে এক নয়া রেকর্ড গড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে রবিবার জানানো হয়। সেখানেই জানা যায় মুইজ্জু এই সংবাদ সম্মেলন শনিবার সকালের দিকে শুরু করেন। তারপর মাঝখানে একবার প্রার্থনা করতে অল্প সময়ের জন্য বিরতি নিয়ে টানা ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে সম্মেলন চালিয়ে গিয়েছেন। এই সম্মেলনে তিনি বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা যায়।

আরও জানা যায়, মালদ্বীপের প্রেসিডেন্ট এই সংবাদ সম্মেলনটি এমন এক দিনে আয়োজন করেছিলেন যা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের জন্য পরিচিত।

এই সংবাদ সম্মেলনটি শেষ হতে রাত পার হয় যায়। এই অনুষ্ঠানেই একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মুইজ্জু।

জানা যায়, রেকর্ড গড়া এই সম্মেলনে সাংবাদিকদের কাছে জনসাধারণে করা প্রশ্নের উত্তরও দেন মুইজ্জু। প্রেসিডেন্ট জানান, ২০২৫ সালে আরএসএফ পরিচালিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে গিয়ে মালদ্বীপ এখন ১০৪ তম স্থানে রয়েছে।

পূর্বে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সির দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টানা ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলন করেন। সেই রেকর্ডই এবার ভাঙলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!