স্ত্রীকে  ৯২ বার ধর্ষণ, অভিযোগ উঠল  স্বামীর বিরুদ্ধে  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ এক বা দুবার নয় মহিলাকে টানা ৯২ বার ধর্ষণ। অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে। অভিযোগ উঠেছে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে ধর্ষণ করত স্বামী। তবে জানা গিয়েছে, শুধু স্বামী নয় এই ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। আর তাদেরকে স্বামী বাড়িতে ডেকে স্ত্রীকে ধর্ষণ করত।

৭১ বছর বয়সী ডমিনিক পেলিকোট নামের এক ব্যক্তি স্ত্রী গিসেলের খাবারের মধ্যে মিশিয়ে দিতেন ঘুমের ওষুধ। এরপরেই অনলাইন চ্যাটরুম থেকে স্ত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের জন্য বেশ কয়েকজন পুরুষকে ডমিনিক নিয়োগ করতেন। পুলিশ সূত্রে খবর, গিসেলকে কমপক্ষে ৯২ বার ধর্ষণ করা হয়েছে। আর এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ৫০ জন ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, এই ধর্ষণকাণ্ড শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। ডমিনিক অপরিচিতদের বাড়িতে ডেকে স্ত্রীর ওপর ধর্ষণ চালাত।  অভিযুক্ত ধর্ষকদের বেশিরভাগের বয়স ২৬ থেকে ৭৪ বছরের মধ্যে ছিল। প্রসিকিউটররা দাবি করেছেন, কোন ব্যক্তি একবার বা ছয়বার ধর্ষণ করেছে গিসেলকে। এই ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়তেই ২০২০ সালে ডোমিনিকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয় তদন্ত। আর সেই তদন্তে উঠে এসেছে একের পর এক তথ্য। আর তখনই সামনে আসে স্ত্রীকে ৯২ বার ধর্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনার জন্য  ডোমিনিক এবং অন্য ৫০ জন আসামির ২০ বছরের কারাদণ্ড দিতে পারে ফ্রান্স আদালত ।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী