সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   নিউইয়র্কে বসবাস করা বিখ্যাত ভারতীয়-আমেরিকান লেখক সলমন রুশদির ওপর ২০২২ সালে প্রাণঘাতী হামলা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হাদি মাতারের বিরুদ্ধে এবার আমেরিকার ফেডারেল আদালতে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার বিচার শুরু হবে। বুধবার (২২ জুলাই) নিউইয়র্কের বাফেলো ফেডারেল কোর্টে এই মামলার প্রাথমিক যুক্তি উপস্থাপন করা হবে। ৭৯ বছর বয়সী সলমন রুশদি এই বিচারের প্রথম সাক্ষীদের মধ্যে থাকতে পারেন। লেখকের আইনজিবীদের দাবি, এটি শুধুমাত্র হত্যাচেষ্টার ঘটনা নয়, বরং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত একটি পরিকল্পিত হামলা। 

এর আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে হাদি মাতারকে সালমান রুশদিকে হত্যাচেষ্টা এবং আরেকজনকে আহত করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। সেই মামলাতে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে নতুন ফেডারেল মামলায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, বিদেশি জঙ্গি সংগঠনকে সহায়তা এবং আন্তর্জাতিক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালের ১২ আগস্ট নিউইয়র্কের চটাকুয়া ইনস্টিটিউশনে একটি সাহিত্য অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার ঠিক আগে মঞ্চে উঠে সলমন  রুশদির ওপর ছুরি নিয়ে হামলা চালায় হাদি মাতার। ওই হামলায় রুশদি গুরুতর আহত হন এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারান। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠলেও তিনি এখনও মানসিক ক্ষত বহন করছেন। ২০২৪ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশদি বলেছিলেন, ‘যখন আপনি না মরেও মৃত্যুকে যতটা সম্ভব কাছ থেকে দেখেন তখন তার ছায়া সর্বদা আপনার সঙ্গে থেকে যায়।’ 

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল