প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড। যিনি এতদিন 'আয়রন লাং' (Iron Lung) তথা কৃত্রিম ফুসফুসেরের উপর নির্ভর করে বেঁচেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড। যিনি এতদিন ‘আয়রন লাং’ (Iron Lung) তথা কৃত্রিম ফুসফুসেরের উপর নির্ভর করে বেঁচেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মাত্র ৫ বছর বয়সে তাঁর এই রোগ ধরা পড়েছিল। তখনই চিকিৎসকেরা বলে দিয়েছিলেন যে, তিনি ২০ বছরের বেশি আর বাঁচবেন না। কিন্তু ঈশ্বরের হয়তো অন্যরকম ইচ্ছে ছিল। অর্থাৎ ৫ বছর বয়স থেকেই ‘আয়রন লাং’ যন্ত্রটির সাহায্যেই নিঃশ্বাস-প্রশ্বাস নিয়েছেন মার্থা। জানা গিয়েছে, গত ২৬ জুন আমেরিকায় ওকলাহোমায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বোন সিন্ডি ম্যাকভে গতকাল খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনিই ছিলেন ‘আয়রন লাং’ যন্ত্রটি ব্যবহারকারী সর্বশেষ পোলিও রোগী।

লিলার্ডের বোন জানিয়েছেন, এমন ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার সত্ত্বেও তাঁর দিদি পুরো জীবনটা দারুণভাবে কাটিয়ে গিয়েছেন। তাঁদের বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়েছেন। দিদির মৃত্যুর কারণ হিসেবে সিন্ডি ‘লং-কোভিড’ (Long-haul COVID-19) এবং এর সঙ্গে সম্পর্কিত জটিলতাকে দায়ী করেছেন। এছাড়া তাঁর মৃত্যুর শংসাপত্রে দীর্ঘস্থায়ী ফুসফুসীয় বিকলতা এবং পোস্ট-পোলিও সিনড্রোমের কথাও উল্লেখ করা হয়েছে। ১৯৪৮ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন মার্থা। ১৯৫৩ সালে, ঠিক নিজের পঞ্চম জন্মদিনে তিনি পোলিওতে আক্রান্ত হন। ​গলা ব্যথা দিয়ে শুরু হওয়া উপসর্গ মাত্র চারদিনের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। তিনি শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং তাঁর সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এরপর থেকেই তিনি বিশাল ধাতব প্রকোষ্ঠের মতো দেখতে ‘আয়রন লাং’ এর ভেতরে থাকতেন। যদিও এই যন্ত্রটির মধ্যে তিনি শুধু রাতে ঘুমোতে যেতেন। দিনের বাকি সময়ে স্বাধীনভাবে থাকতেন। এই যন্ত্রটি বায়ুচাপ পরিবর্তনের মাধ্যমে রোগীর ফুসফুসে বাতাস পাম্প করে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালাতে সাহায্য করে।

ছোটবেলায়, তিনি দিনে দুই ঘণ্টা প্রাথমিক বিদ্যালয়ে যেতেন এবং বাকি সময় গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতেন। লিলার্ড গাড়িও চালাতেও পারতেন। তবে করোনা ভাইরাস মহামারি তাঁর জীবনকে আরও কঠিন করে তুলেছিল। তিনি দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিডের আগে তাঁর ফুসফুসের কার্যক্ষমতা ২৫ শতাংশের নিচে থাকলেও, তিনি বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু লং কোভিডের কারণে তাঁর শ্বাসকষ্ট আরও তীব্র হয়ে ওঠে। শেষ কয়েক বছর তাঁর বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ছবি আঁকতে, পিয়ানো বাজাতে জানতেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। একসময় পোলিও দেশের অন্যতম ভয়াবহ রোগ ছিল, যার বার্ষিক প্রাদুর্ভাবের কারণে হাজার হাজার মানুষ পক্ষাঘাতগ্রস্ত হত। এই রোগটি প্রধানত শিশুদের আক্রান্ত করত। ১৯৫৫ সাল থেকে টিকা সহজলভ্য হতে শুরু করে। তবে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে পোলিওকে নির্মূল বলে ঘোষণা করা হয়, যার অর্থ হল এই রোগটি আর নিয়মিতভাবে ছড়াত না।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম