আলু সংকট চরমে, ফ্রেঞ্চ ফ্রাই বন্ধের পথে ম্যাকডোনাল্ড’স

জানা যাচ্ছে কানাডার ভ্যাঙ্কুভার থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু আমদানি করে এই বিখ্যাত সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চরম আলু সংকটের মুখোমুখি জাপান। না আছে আলুর উৎপাদন, না আছে আমদানি। তাই দেশ জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ আলুর ঘাটতি। আর তাই এক প্রকার বাধ্য হয়েই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিল ম্যাকডোনাল্ড’স। জানা যাচ্ছে, আলু সরবরাহ ভয়াবহভাবে কমে যাওয়ায় চলতি সপ্তাহের শুক্রবার থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জাপানে খুবই অল্প পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহ করবে ম্যাকডোনাল্ড’স । পাশাপাশি আরও জানা যাচ্ছে, যেহেতু এই মুহূর্তে আলুর জোগান কম রয়েছে সেহেতু একজন ক্রেতাকে একটি সীমিত পরিমাণ পর্যন্তই ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হবে। মাঝারি এবং বড় আকারের ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাক্স সরবরাহ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা।

এই প্রসঙ্গে ম্যাকডোনাল্ড’স ফার্ম কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ম্যাকডোনাল্ড’সের বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে এই মুহূর্তে ওই সংস্থা ভয়াবহ আলুর ঘাটতির সম্মুখীন হয়েছে। যে কারণে কার্যত সংকটে পড়েছে তারা। আর সেই কারণেই আপাতত ফ্রেঞ্চ ফ্রাইয়ের সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংস্থার তরফ থেকে। 

জানা যাচ্ছে কানাডার ভ্যাঙ্কুভার থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু আমদানি করে এই বিখ্যাত সংস্থাটি। কিন্তু সম্প্রতি করোনা মহামারি এবং বন্যার কারণে ওই অঞ্চল থেকে আলু জাপানে এসে পৌঁছাতে অনেক সময় লাগছে। আর সিএ কারণেই এই সমস্যা। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। সম্প্রতি ওই সংস্থার তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, তারা খুব শীঘ্রই কোনও না কোনও বিকল্প রাস্তা খুঁজে বের করবে। যদি সম্ভব হয় তাহলে তারা আকাশপথের সাহায্যেই আলু আমদানি করার সেটা করবে বলেও জানা গিয়েছে। কিন্তু সেক্ষেত্রেও একটা সমস্যা থেকেই যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যদি আকাশপথে আলুর আমদানি শুরু হয় তাহলে খুব স্বাভাবিক ভাবেই আমদানির খরচ বৃদ্ধি পাবে। আর তাই আগামী কয়েক দিনের মধ্যেই বাড়তে পারে ম্যাকডোনাল্ড’সের ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর