‘মেট গালা’ ইভেন্টের আগেই নিউইয়র্ক পৌঁছলেন শাহরুখ, সঙ্গী হচ্ছেন দিলজিৎ, কিয়ারা,

তবে এবার মেট গালার জন্যে ডাক পেয়েছেন শাহরুখ খান, দিলজিৎ দোসঞ্জ, কিয়ারা আডভানি। তিন জনেই এ বছর MET GALA- য় ডেবিউ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্ল্যামার, ফ্যাশন এবং গ্লিটজের জগতে এখন এত বেশি ইভেন্ট হয়, যা গণনা করা মুশকিল! কিন্তু পুরনো যা তার কদর সবসময় একইরকম থাকে। যার মধ্যেএকটি হল মেট গালা। বিশ্বের সবথেকে প্রাচীন ফ্যাশন শো। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া এই ফ্যাশন ইভেন্টের জন্যে প্রতি বছরই অধীর আগ্রহে অপেক্ষা করে ভক্ত মহল। এটি এমন একটি শো, যেখানে সব দেশের তারকারা একই ছাদের তলায় মিলিত হন। নিত্যনতুন ফ্যাশনের রীতিমতো আলোড়ন সৃষ্টি করেন তারকারা। পাশাপাশি দেখার সুযোগ মেলে, বিশ্বজুড়ে বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনারদের অনবদ্য হাতের কাজ। যাই হোক, সোমবার (৫ মে) নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হবে মেট গালার অনুষ্ঠান। প্রতিবছর একই জায়গায় অনুষ্ঠিত হয় এই মেট গালার অনুষ্ঠান। ইভেন্টটি শুরু হবে আগামিকাল সন্ধ্যায়। তবে ভারতে এটি দেখা যাবে ৬ মে ভোরে।

বিগত বছরগুলিতে একাধিক বলিউড তারকা মেট গালায় আমন্ত্রণ পেয়েছেন।এর আগে, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, দীপিকা পাড়ুকোন, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়, ইশা আম্বানি, নাতাশা পুনাওয়ালা, দিয়া মেহতা জাটিয়া, সুধা রেড্ডি এবং ফ্রিদা পিন্টোর মতো একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা মেট গালায় তাঁদের গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে সবার নজর কেড়েছেন। তবে এবার মেট গালার জন্যে ডাক পেয়েছেন শাহরুখ খান, দিলজিৎ দোসঞ্জ, কিয়ারা আডভানি। তিন জনেই এ বছর MET GALA- য় ডেবিউ করবেন। বিশেষ করে, কিয়ারা আডভানি অন্তঃসত্ত্বা অবস্থাতেই মেট গালায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। আর শাহরুখ খানকেও প্রথমবার মেট গালায় দেখার জন্যে অপেক্ষা করছেন ভক্তরা।

 

ইতিমধ্যেই তাঁরা নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন। রবিবার নিউ ইয়র্ক বিমানবন্দরে সুপারস্টার শাহরুখ খানকে তাঁর ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে দেখা গিয়েছে। ৩৩ বছর বয়সী ‘কবির সিং’ অভিনেত্রী কিয়ারা আদভানিও ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছেন, ৫ মে মেট গালাতে যোগদানকারী ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে তিনিও একজন। পাশাপাশি পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসঞ্জও মেট গালা ২০২৫-এ তার অভিষেকের কথা নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, এ বছর প্রিয়াঙ্কা চোপড়াও পঞ্চমবারের মতো বার্ষিক ফ্যাশন ইভেন্টে উপস্থিত হবেন। তিনি ফরাসি ফ্যাশন হাউস- বালমেইনের একটি ডিজাইনার পোশাক পরবেন। এ বছর মেট গালার থিম হচ্ছে “টেইলর্ড ফর ইউ”, যেটি কৃষ্ণাঙ্গ ফ্যাশনের উত্তরাধিকার উদযাপন করছে, গত ৩০০ বছরের ড্যান্ডিজমের ইতিহাসকে স্মরণ করছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল