এই মুহূর্তে




প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের, আহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক: জেন-জিদের বিক্ষোভে উত্তাল মেক্সিকো। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে মেক্সিকো সিটিতে একদল সহিংস বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে প্রবেশের চেষ্টা করে বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।  মেক্সিকো সিটিতে মাদক-রাষ্ট্রের বিরুদ্ধে মিছিলেও অংশ নেয় বিক্ষোভকারীরা, তবে মেক্সিকান রাষ্ট্রপতি শাইনবাউম অভিযোগ করেছেন যে বিক্ষোভকারীরা ডানপন্থী দলগুলির দ্বারা সমর্থিত।

মেক্সিকো সিটিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০০ জন পুলিশ কর্মকর্তা।  শনিবার মেক্সিকোর রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী   রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে মিছিল  করে বলেই জানা গিয়েছে।  শেইনবাউম বলেন, অন্যান্য শহরেও  হওয়া এই মিছিলের অর্থায়ন করা হয়েছে তার সরকারের বিরোধিতাকারী ডানপন্থী রাজনীতিবিদদের দ্বারা। জেন-জিগোষ্ঠীগুলি এই সমাবেশের আয়োজন করেছিল, যারা কয়েক সপ্তাহ আগে উরুপানের মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ড সহ হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদকারী নাগরিকদের সমর্থন পেয়েছিল, যিনি কার্টেলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিক্ষোভকারীরা  জানিয়েছে, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন।

 শেইনবাউম যেখানে থাকেন সেই জাতীয় প্রাসাদের সুরক্ষার জন্য থাকা ব্যারিগেটের কিছু অংশ বিক্ষোভকারীরা ভেঙে ফেলে। এই বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জনতার উপর কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ জানিয়েছেন, ডাকাতি এবং হামলা সহ অন্যান্য অপরাধের জন্য কর্তৃপক্ষ ২০ জনকে গ্রেফতার করেছে। প্রসঙ্গত, ১ নভেম্বর ডে অফ দ্য ডেড উৎসবে যোগ দেওয়ার সময় মানজোকে গুলি করা হয়। তিনি তার শহরে মাদক পাচারকারী দল এবং কার্টেল সহিংসতা সম্পর্কে খোলামেলা কথা বলার জন্য পরিচিত ছিলেন। তিনি দেশকে আতঙ্কিত করে এমন সশস্ত্র কার্টেল সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তবে এই বিক্ষোভ নিয়ে রাষ্ট্রপতি  শাইনবাউম বলেছেন,  “যদি তরুণদের দাবি থাকে, তাহলে আমরা মত প্রকাশের স্বাধীনতা এবং বিক্ষোভের স্বাধীনতার  সঙ্গে একমত, কিন্তু এখানে সমস্যা হল কে বিক্ষোভকে উৎসাহিত করছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ