২৭ বছরের পথ চলার ইতি, বিদায় নিল ইন্টারনেট এক্সপ্লোরার

বিবৃতি জারি করো ঘোষণা মাইক্রোসফটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট এক্সপ্লোরারের (Internet explorer) নাম জানার কথা। ইন্টারনেটের এক প্রজন্মের কাছে এই ব্রাউজার ছিল আইকনিক। এই ব্রাউজারকে অবশেষে বিদায় জানাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট (Microsoft) । ইতি ঘটতে চলেছে ২৭ বছরের পথচলা। সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২৭ বছরের পুরোনো এই ব্রাউজার যুক্ত হচ্ছে অতীত হয়ে যাওয়া ব্ল্যাকবেরি ফোন, ডায়াল আপ মডেম, পাম পাইলটের মতো প্রযুক্তি ইতিহাসের ডাস্টবিনে।

মাইক্রোসফট আগেই জানিয়েছিল, ২০২২-য়ের ১৫ জুন তারা আনু্ষ্ঠানিকভাবে বিদায় জানাবে ইন্টারনেট এক্সপ্লোরারকে। ১৫ জুনের পর উইন্ডোজ টেনের কোনও সংস্করণেই এই ব্রাউজারের দেখা মিলবে না। এবার থেকে ইন্টারনেট এক্সপ্লোরারে (Internet explorer) কেউ ক্লিক করলে তাকে মাইক্রোসফট (Microsoft) এজ ব্রাউজারে নিয়ে যাবে। মাইক্রোসফট। গত বছর থেকেই এক্সপ্লোরার ব্যবহারকারীদের পুরোনো ব্রাউজারের মায়া ছাড়তে বলেছিল মাইক্রোসফট।

২০২১ সালের মে মাসে মাইক্রোসফট এজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শন লিন্ডার্সি এক ব্লগ পোস্টে বলেছিলেন, ‘ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে মাইক্রোসফট এজ আরও দ্রুতগতির, নিরাপদ ও আধুনিক ব্রাউজার। এ ছাড়া এটি পুরোনো ব্রাউজারের নানা সমস্যা সমাধান করতে পারবে। পাশাপাশি এই ব্রাউজার এক্সপ্লোরারের পুরোনো ঐতিহ্য ও অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সামঞ্জস্য বজায় রাখবে।(Internet explorer)

১৯৯৫ সালে বিশ্ববাজারে আত্মপ্রকাশ ঘটেছিল ইন্টারনেট এক্সপ্লোরারের (Internet explorer)  ইন্টারনেট দুনিয়ার ইতিহাস বলছে, আত্মপ্রকাশের মাত্র এক বছরের মধ্যে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন হয়ে উঠেছিল এই ব্রাউজার। নেটস্কেপ ও নেভিগেটরের আধিপত্যকে খর্ব করে যাত্রা শুরু হয়েছিল এর। আজ, বুধবার থামল সুদীর্ঘ যাত্রাপথ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!