‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আড়াল থেকেই একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন মোজতবা খামেনেই। তাঁর অবস্থান সম্পর্ক কোনও তথ্য কারোর কাছে নেই। আদৌ মোজতবা বেঁচে আছেন কিনা সেটাই কারোর জানা নেই। কিন্তু প্রতি মুহূর্তে নিজের উপস্থিতির জানান দেন ইরানের সুপ্রিম লিডার। এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাশে দাঁড়ালেন আয়াতোল্লা আলি খামেনেই পুত্র।

এক্সে তিনি লিখেছেন, ‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই। লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা এবং ইহুদিদের শাসনব্যবস্থার আগ্রাসনের সম্পূর্ণ ও শর্তহীন অবসানকে আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের যে কোনও চুক্তির প্রধান শর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসলামি বিপ্লবের মহান শহিদ নেতার নির্ধারিত নীতি অনুযায়ী, ইরান হিজবুল্লার এই নিপীড়িত অথচ শক্তিশালী মুজাহিদদের সুরক্ষাকে নিজেদের কৌশলগত দায়িত্ব বলে মনে করে। ইহুদিদের শাসনের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদে লিপ্ত গোষ্ঠীগুলির অগ্রভাগ থেকে লেবাননের হিজবুল্লা আজ এক অবিচল শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তাদের এই দৃঢ়তা বিশ্বব্যাপী স্বাধীনতাকামী জাতিগুলির জন্য বৈশ্বিক ঔদ্ধত্য (Global Arrogance)-এর কবল থেকে মুক্তির আকাঙ্ক্ষায় এক অনুপ্রেরণাদায়ক বার্তা হয়ে উঠেছে। নিঃসন্দেহে, এই বিশাল অর্জনের একটি উল্লেখযোগ্য অংশের কৃতিত্ব লেবাননের জনগণের। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের, ধৈর্য, ​​মহানুভবতা, আত্মত্যাগ ও সমর্থনের।’

আরও পডুন: ‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

খামেনেই-য়ের এই বার্তার কারণ হল, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার পথে হেঁটেছে। ইরান-আমেরিকার শান্তিচুক্তিতে লেবাননে আক্রমণ থামানোর কথা বলা হলেও নেতানিয়াহু তাতে রাজি নন। বরং তাঁর অভিযোগ, ইরান পরোক্ষে এই জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়ে চলেছে। হিজবুল্লার প্রধান শেখ নাইম কাসেমও মোজতাবার কাছে আনুগত্যের বার্তা পাঠিয়েছেন। এ দিন তারই জবাব দেন ইরানের সর্বোচ্চ নেতা।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু