‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ে ভারতে সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পায়নি। তবে সমকামীতা অপরাধ নয় এটা আগেই ঘোষণা করেছিল দেশের শীর্ষ আদালত। তবে আরএসএস মনে করে সমকামীদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত। এমনটাই আজ, রবিবার জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, সমকামীরা সমাজের অংশ, তাঁরা প্রকৃত মর্যাদার দাবি রাখে।

এদিন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, ‘LGBTQ বা সমকামী এই সমস্ত সম্প্রদায়েরই অস্তিত্ব রয়েছে। সমাজে এই ধরনের প্রবণতা বিদ্যমান। এর মধ্যে কিছু হল সহজাত, যা প্রকৃতিগতভাবেই নির্ধারিত। অর্থাৎ জন্মগতভাবেই তাদের মধ্যে এই সত্তার উপস্থিতি থাকে। আবার কিছু প্রবণতা পরবর্তী সময়ে মানসিকতা কিংবা শারীরিক পরিবর্তনের কারণে গড়ে উঠতে দেখা যায়। আমাদের ঐতিহ্য সমকামীদের অস্তিত্বকে স্বীকার করে। তারাও মানুষ এবং তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের সমাজ থেকে একঘরে করা যায় না। সামাজিক জীবনের বিশাল পরিমণ্ডলে তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে। এমনকি আজও তাঁদের নিজস্ব দেবতা, মন্দির রয়েছে। যাঁরা কুম্ভ মেলায় অংশগ্রহণ করেন। ভারতীয় সমাজ প্রথাগতভাবে এই বিষয়টি নিয়ে নীরবে কাজ করে এসেছে। তারা এই ধরনের সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে এবং তাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

আরও পডুন: বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

আজ, রবিবার হায়দরাবাদে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই সমকামীতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত এই কথাগুলি বলেন। তবে এই প্রথম নয়, সমকামীদের সমর্থনে সঙ্ঘ প্রধান বহুবার নিজের বক্তব্য রেখেছেন।

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স