মোমোর দাম ৮৫ লক্ষ! পরিবারের গয়না দিয়ে দাম চোকাল সপ্তম শ্রেণীর ছাত্র

কিন্তু একটি মোমোর দাম ৮৫ লক্ষ টাকা হতে পারে? সাধারণত একটি মোমোর দাম ১০০ থেকে ২০০ টাকা বা ব্র্যান্ডেড কোনও মোমো স্টলে খেলে আরও বেশি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাচ্চা থেকে বুড়ো মোটামুটি সবারই প্রিয় মোমো। কিন্তু একটি মোমোর দাম ৮৫ লক্ষ টাকা হতে পারে? সাধারণত একটি মোমোর দাম ১০০ থেকে ২০০ টাকা বা ব্র্যান্ডেড কোনও মোমো স্টলে খেলে আরও বেশি হতে পারে। কিন্তু ৮৫ লক্ষ টাকা? কী অবাক হচ্ছেন? হ্যাঁ, উত্তরপ্রদেশে সপ্তম শ্রেণীর এক ছেলে পরিবারের সোনার গহনা বিক্রি করে মোমোর দাম চোকাল। মোমোর প্রতি তাঁর ভালবাসা নিমেষেই মর্মান্তিক রূপ নিল। প্রিয় খাবারের জন্য ৮৫ লক্ষ টাকার গহনা বেচে দিল সে। আসলে ছেলেটি একটি প্রতারণার পাল্লায় পড়েছিল। মোমোর প্রতি লোভ তাঁর পরিবারকে একেবারে সর্বস্বান্ত করে দিল।

সূত্রের খবর, মোমোর প্রতি ছেলেটির ভালবাসাকে প্রতারণার মূল অস্ত্র করেছিল স্থানীয় মোমোর স্টলের তিন ব্যক্তি। যাঁরা শিশুটিকে ‘বিনামূল্যে মোমো’ দেওয়ার মাধ্যমে প্রলুব্ধ করেছিল এবং ধীরে ধীরে তাঁকে মোমোর বিনিময়ে বাড়ি থেকে গয়না আনতে রাজি করায়। ঘটনাটি উত্তর প্রদেশের দেওরিয়া শহরের ঘটনা। ছেলেটির বাবার বারাণসীর মন্দিরের পুরোহিত, নাম বিমলেশ মিশ্র। তাঁর অভিযোগ, তাঁর ছেলে মোমো খুব পছন্দ করে। সম্প্রতি পাড়ার একটি মোমো স্টলে মোমো খেতে গিয়েছিল সে। এবং তাঁরা বুঝতে ছেলেটি মোমো খেতে খুবই পছন্দ করে। এবার স্টলের মালিকরা তাঁর ছেলেকে বলেন, সে যদি তাঁর বাড়ি থেকে সোনার গয়না আনে, তাহলে তাঁরা তাঁকে বিনামূল্যে মোমো খেতে দেবে।

তাতেই প্রলুব্ধ হয়ে বাচ্চা ছেলেটি তাঁর নিজের বাড়ি থেকে গয়না চুরি করে ওই তিনজনের হাতে তুলে দেয়। ঘটনাটি জানা যায়, যখন বিমলেশের বোন তাঁদের বাড়িতে এসে গয়না চায়। তখন বিমলেশের পরিবার আলমারি খোলে, কিন্তু দেখে সেখানে কিছুই নেই। তাঁরা অবাক হয়ে যান। এরপর তাঁরা তাঁদের ছেলেকে জিজ্ঞাসাবাদ করলে, সে তাঁদের জানায়, সে মোমো বিক্রেতাদের গয়না গুলো দিয়ে এসেছে। যাতে সে বিনামূল্যে মোমো খেতে পারে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছেলেটির পরিবারে। এরপর বিমলেশ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিন অভিযুক্তের নাম উল্লেখ করে। এরপর তিনি জানান, তাঁর যে গয়নাগুলো খোয়া গিয়েছে। তাঁর বর্তমান মূল্য ৮৫ লক্ষ টাকা। অভিযোগের পর, পুলিশ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা