ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’য়ের ধ্বংসলীলা, নিহত বেড়ে ৮০

সবথেকে বেশি ক্ষতি হয়েছে দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বোহলের। স্থানীয় গভর্নর আর্থার ইয়োপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত দ্বীপটিতে রাইয়ের তাণ্ডবে ৪৯ জন প্রাণ হারিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাইয়ের’ ধ্বংসলীলায় রবিবার সকাল পর্যন্ত ৮০ জন প্রাণ হারিয়েছেন। আহত কয়েকশো। তাছাড়া নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। যদিও এখনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্পূর্ণ হিসেবে করে উঠতে পারেনি স্থানীয় প্রশাসন। প্রতিকুল আবহাওয়ার জন্য বহু দ্বীপে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। ফলে মৃত ও আহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের।

গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ার সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্লাবিত হয়েছে বহু গ্রাম। বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বোহলের। স্থানীয় গভর্নর আর্থার ইয়োপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত দ্বীপটিতে রাইয়ের তাণ্ডবে ৪৯ জন প্রাণ হারিয়েছেন। ১৩ জন আহত হয়েছেন এবং ১০ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বহু জায়গা থেকে এখনও ক্ষয়ক্ষতির খবর এসে পৌঁছয়নি।

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই দুর্গত এলাকায় যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী, উকূলরক্ষী বাহিনী, পুলিশ ও দমকল কর্মীরা। কিন্তু গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক জায়গাতেই পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি নিখোঁজদের সন্ধানে চলছে বিশেষ তল্লাশি।

স্থানীয় রেড ক্রসের প্রধান আলবার্তো বোকানেগ্রা জানিয়েছেন, ‘গত এক দশকে দেশটিতে যত ঘুর্ণিঝড় আছড়ে পড়েছিল, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ‘রাই’। সুপার টাইফুনের তাণ্ডবে অন্তত ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর