চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইমরান খানের রক্ষাকবচের মেয়াদ বাড়াল ইসলামাবাদ হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: সরকারের বিরুদ্ধে বিদ্রোহ সংক্রান্ত এক মামলায় শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) রক্ষাকবচের মেয়াদ বাড়াল ইসলামাবাদ হাইকোর্ট। ইসলামাবাদের রমনা থানায় ইমরানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগামী ৩ মে পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে আদালত।

এদিন ইসলামাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক (Aamer Farooq) এক লাখ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। চলতি মাসের প্রথম দিকে প্রশাসনের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে উস্কানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদের রমনা থানায় মঞ্জুর আহমেদ খান (Manzoor Ahmed Khan) নামের এক ম্যাজিস্ট্রেট এফআইআর দায়ের করেন। পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সেই সঙ্গে অভিযোগ আনা হয় প্রশাসনকে ক্ষতি করার চেষ্টার।

সেই মামলায় শুক্রবার পিটিআই প্রধান রক্ষাকবচ চেয়ে আইনজীবীদের মাধ্যমে আদালতে আর্জি জানিয়েছিলেন। সেই আবেদনের শুনানি শেষে অবশেষে এদিন তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় আদালত। উল্লেখ্য গত ১৪ এপ্রিল লাহোর হাইকোর্ট পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ২৬ এপ্রিল পর্যন্ত এই মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল। পরবর্তীতে ইমরান খান তাঁর বিরুদ্ধে বিদ্রোহের মামলা বাতিল করার আবেদন জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ