চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ানমারে ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা জুন্টা সরকার প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনার অবসান। আগামী ২৮ ডিসেম্বর থেকে গৃহযুদ্ধে বিধ্বস্ত মায়ানমারে সাধারণ নির্বাচন শুরু হবে বলে সোমবার ঘোষণা করেছেন সামরিক জুন্টা সরকারের প্রধান জেনারেল মিন আং হ্লাইং। সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক সাফল্য এবং গণতন্ত্রপন্থীদের চাপের মুখে পিছু হটেই জুন্টা সরকার নির্বাচনের পথে হাঁটল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

২০২০ সালের নভেম্বরে মায়ানমারে শেষ বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।। ওই নির্বাচনে জয়ী হয়েছিল নোবেল জয়ী অং সান সুচি’র দল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মায়ানমার সেনাবাহিনী। দেশজুড়ে জারি হয় জরুরি অবস্থা। ওই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং, যিনি পরে সামরিক সরকারের প্রধান হন।

সামরিক অভ্যুত্থানের পরেই অং সান সুচি ও তার নেতৃত্বাধীন এনএলডি সরকারের মন্ত্রী, শীর্ষ নেতা ও সাংসদদের গ্রেফতার করা হয়। অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামায় এনএলডির কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। গত বছর জান্তা সরকার এনএলডির নিবন্ধন বাতিল করে, ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। গত মাসে নেপিদোতে এক অনুষ্ঠানে হ্লাইং বলেন, ‘আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। এখন দ্বিতীয় অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। সেই অধ্যায়ে যাওয়ার প্রবেশপথ হলো নির্বাচন। আমরা ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করব।’ আসন্ন নির্বাচনে জেনারেল হ্লাইং নিজে প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সরাসরি নির্বাচন না করলেও এমন কোনও দলকে ক্ষমতায় বসাতে পারেন যারা তাঁর হাতের পুতুল হয়ে থাকবে।

দীর্ঘ সাড়ে তিন বছর বাদে গত ৩১ জুলাই মায়ানমারে প্রত্যাহার করে নেওয়া হয় জরুরি অবস্থা। সামরিক জুন্টা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং এক লিখিত আদেশে জরুরি অবস্থা প্রত্যাহারের কথা জানান। পরে এক অডিও বার্তায় জান্তা মুখপাত্র জৌ মিন তুন বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তেরর প্রক্রিয়াও শুরু হয়েছে। সামরিক জুন্টা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ