চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সু চি’র এনএলডি সহ ৪০ দলকে বিলুপ্ত ঘোষণা সামরিক জুন্টা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: জেলবন্দি নোবেলজয়ী নেত্রী আউং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করল মায়ানমারের সামরিক জুন্টা সরকার। শুধু এনএলডি নয়, আরও ৪০টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেছে সামরিক জান্তা সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। আন্তর্জাতিক চাপের মুখে থাকা মায়ানমারের সামরিক শাসকরা দেশে একটি প্রহসনমূলক ভোটের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই ভোটে যাতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দল লড়তে না পারে তার জন্যই এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরের মায়ানমারে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিতে দেশের ক্ষমতা দখল করে নোবেলজয়ী আউং সান সু চি’র এনএলডি। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারিতে অভ্যুত্থান করে সু চি’কে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তার পরেই ৭৭ বছর বয়সী নেত্রীকে বন্দি করে জেলে পাঠায়।

দুর্নীতি সহ একাধিক মামলা দায়ের করা হয় সু চি’র বিরুদ্ধে। ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাজাও ঘোষণা করেছে সামরিক জুন্টা সরকার নিয়ন্ত্রিত আদালত। মোট ৩৩ বছরের জেলের সাজা শোনানো হয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার সু চি’র রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করে কার্যত ৭৭ বছর বয়সী নেত্রী সক্রিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ