চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে হত্যা আমেরিকা পুলিশের

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হল  মার্কিন যুক্তরাষ্ট্রে । পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত যুবক হলেন বছর ৪১-এর শচীন সাহু। তবে কেন তাঁকে পুলিশ গুলি করে হত্যা করল ?

মার্কিন পুলিশ জানিয়েছেন, ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ যুক্তরাষ্ট্রের সান অ্যান্টোনিও এলাকার মধ্যে  একটি মহিলাকে ইচ্ছাকৃতভাবে   শচীন সাহু  গাড়ি নিয়ে ধাক্কা মারে। এরপরেই সাহু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান অ্যান্টোনিও পুলিশের গোয়েন্দারা ওই ঘটনায় সাহুর বিরুদ্ধে গুরুতর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।কয়েক ঘণ্টা পর প্রতিবেশীরা পুলিশকে ফোন করে জানায় সাহু আবার হত্যাস্থলে ফিরে এসেছে । তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখা মাত্রই সাহু দুই কর্মকর্তার ওপর  আক্রমণ চালায় । এরফলে তারা গুরুত্বর আঘাত পান। পরিস্থিতি সামাল দিতে সাহুকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এরপরেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

জানা গিয়েছে, সাহু হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে কেন ওই মহিলাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিল সাহু তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে মার্কিন পুলিশ শুরু করেছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করল ইরান, একটি ভারতে যাচ্ছিল

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ