চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ানমারে চার গণতন্ত্রপন্থীকে মৃত্যুদণ্ড দিল সামরিক জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারে গণতন্ত্রপন্থী চার আন্দোলনকারীকে ফাঁসিতে ঝোলাল সামরিক জান্তা সরকার। যাঁদের ফাঁসিতে চড়ানো হয়েছে তাঁদের মধ্যে অন্যতম দেশের প্রাক্তন প্রধান অং সান সু চি’র ঘনিষ্ঠ সহযোগী ফিয়ো জিয়া থ (Phyo Zeya Thaw)। ১৯৮৮ সালের পরে এই প্রথম মায়ানমারে কারও মৃত্যুদণ্ড কার্যকর হল। সামরিক জান্তা সরকারের নৃশংসতার বিরুদ্ধে ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জান্তা সরকারকে এই নৃশংস কর্মকাণ্ডের জন্য যাতে মূল্য চোকাতে হয় তার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আর্জি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক এলাইনে পিয়ারসন।

আজ সোমবার সকালে মায়ানমারের সরকারি সংবাদপত্র গ্লোবাল  নিউ লাইট অফ মায়ানমারের প্রতিবেদনে জানানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী কিয়াও মিন ইউ (Kyaw Min Yu), প্রাক্তন সাংসদ হ্লা মিয়ো অং (Hla Myo Aung) অং থুরা জ (Aung Thura Zaw) ফিয়ো জিয়া থ (Phyo Zeya Thaw)  সহ চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে গত নভেম্বরে সামরিক জান্তা সরকার বিরোধী আন্দোলনের জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল অং সান সু চির (Aung San Suu Kyi) দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রাক্তন সাংসদ  ফিয়ো জিয়া থ-কে। চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মায়ানমারের সরকারি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী কিয়াও মিন ইউকেও (Kyaw Min Yu) সামরিক ট্রাইব্যুনালে একই সাজা দেওয়া হয়েছিল। আর ইয়াঙ্গুনে সরকারের ইনফরমার এক মহিলাকে খুনের দায়ে বাকি দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত মাসেই সামরিক জান্তা সরকারের পক্ষ ঘোষণা করা হয়, যে কোনও সময়ে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। চার জনকে মৃত্যুদণ্ড দেওয়ায় মায়ানমারের সামরিক জান্তা সরকারের সমালোচনা করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ