চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় একাধিক বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। জানা গিয়েছে , অন্তত ১০ জন বিজ্ঞানী গত কয়েক মাসে নিখোঁজ হয়েছেন বা অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছেন। এদের মধ্যে অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার মতো অত্যন্ত সংবেদনশীল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাগুলো নিয়ে এখনও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়নি। তবে বিভিন্ন ঘটনার মধ্যে একটি সম্ভাব্য ‘প্যাটার্ন’ লক্ষ্য করা যাচ্ছে, যা প্রশাসনের কাছে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে হয়েছে। সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিখোঁজ বিজ্ঞানীদের তালিকায় রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজার। তিনি ২০২৫ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান। এছাড়াও পারমাণবিক নিরাপত্তা প্রকল্পে কাজ করা বিজ্ঞানী স্টিভেন গার্সিয়া একই বছরের আগস্টে রহস্যজনকভাবে নিখোঁজ হন।

এছাড়া লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ডের নিখোঁজ হওয়ার ঘটনাও তদন্তের আওতায় এসেছে। অন্যদিকে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির দুই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ও মাইকেল ডেভিড হিকসের মৃত্যুর ঘটনাও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। যদিও তাদের মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।এদিকে কংগ্রেসম্যান এরিক বার্লিসন বিষয়টির গুরুত্ব তুলে ধরে এফবিআইকে তদন্তে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, উচ্চ নিরাপত্তাসংবলিত গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের এভাবে নিখোঁজ হওয়া বা অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। তবে এখনও পর্যন্ত এসব ঘটনার মধ্যে সরাসরি কোনও যোগসূত্র নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

চুক্তি না করলে ফের বোমা ফেলব! ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ