ট্রাম্প-মোদির সাক্ষাৎ নয়, মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষিত কোনও বৈঠক হওয়ার কথা ছিল না। কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানেই দুই রাষ্ট্রনেতার বৈঠকে বসার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। কিন্তু একাধিক কাজের কারণে মালয়েশিয়া যেতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়া আসিয়ান সম্মেলনে তাই ভার্চুয়ালি হাজিরা দেবেন মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়া না যাওয়ার ফলে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা থাকছে না।জানা গিয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলতি মাসেই বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন। আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর ওই সম্মেলন হবে। আমেরিকা বা ভারত কেউই এই আসিয়ানের সদস্য নয়। কিন্তু আসিয়ান জোটের গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী তারা। সেই কারণেই এই বৈঠকে হাজির থাকবেন ট্রাম্প ও মোদি। জানা গিয়েছে, এই বৈঠকে অংশ নেবে চিন, জাপান ও রাশিয়া।

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসিয়ান সম্মেলনে হাজির থাকলে ফ্রান্সের সঙ্গে বৈঠকে বসতে পারতেন। কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মোদির সঙ্গে তার কথা হয়েছে। সেখানেই কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি হাজির থাকবেন। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জানিয়েছেন ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ওই সম্মেলনে। বাণিজ্য শুল্ক ঘিরে ভারত ও আমেরিকার মধ্যে একটানা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিগত কয়েক মাসে। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের সঙ্গে শিল্প যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। একাধিক আলাপ আলোচনার পরেও কোনও সমাধান হয়নি। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হলে জটিলতা কাটার সম্ভাবনা থাকত।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল