যুগের অবসান! একাধিক কীর্তি গড়ে মহাকাশকে বিদায় জানিয়ে অবসর সুনীতার

Share:

আন্তর্জতিক ডেস্ক : মহাকাশকে বিদায় জানিয়ে নাসা থেকে অবসর নিলেন আকাশকন্যা সুনীতা উইলিয়ামস। তাঁর অবসরের সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান হল। প্রায় ২৭ বছর নাসার হয়ে কাজ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশ কন্যা। মোট ৬০৮ দিন মহাশূণ্যে কাটিয়েছেন তিনি। এবার নাসা থেকে অবসর নেওয়ার কথা পাকাপাকিভাবে জানিয়েছেন সুনীতা।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, সুনীতা উইলিয়ামস মানল মহাকাশযানের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ। তাঁর নেতৃ্ত্বে মহাকাশ স্টেশনে বিভিন্ন অনুসন্ধান করা হয়েছে। ভবিষ্যতে যা অনেক কাজে দেবে। নিম্নকক্ষপথের মিশনের পথ প্রশস্ত হয়েছে। গত ২৭ ডিসেম্বর খাতায় কলমে তাঁর অবসর হলেও, মঙ্গলবার নাসা এই তথ্য জানিয়েছে।

তার অসাধারণ সাফল্য পরবর্তী প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে। আরও কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে। অবসর নেওয়ার পরে তাঁকে অভিনন্দনও জানিয়েছে নাসা।তাঁর সকল কাজের জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামস ১৯৯৮ সালে নাসার দ্বারা নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে দীর্ঘ ২৭ বছর সেখানেই কাজ করেছেন। তিনটি ফ্লাইটে ৬০৮দিন মহাকাশেই কাটিয়েছেন তিনি। নাসার নভোচারী হিসেবে এটি দ্বিতীয়।

জানা গিয়েছে কোনদিন অ্যাস্ট্রোনট হবেন ভাবেননি সুনীতা উইলিয়ামস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পশু চিকিৎসক হওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু শেষমেষ যোগ দিয়েছিলেন মেরিল্যান্ড এর ইউএস নেভাল অ্যাকাডেমিতে। ওখানে গিয়েও প্রথম আগ্রহ ছিল ডাইভিং। কিন্তু শেষ পর্যন্ত হয়েছিলেন বিমান চালক। প্রথম পছন্দ ছিল জেটবিমান। সেই জায়গায় তাকে দেওয়া হয়েছিল হেলিকপ্টার। সুনিতা প্রথম মহাকাশে পা রেখেছিলেন ২০০৬ সালের ৯ ডিসেম্বর। এবার ২৯ ঘণ্টা ১৭ মিনিটের চারটি স্পেস ওয়াক করে তৎকালীন বিশ্ব রেকর্ড করেছিলেন। আমেরিকার ওহিয়োতে ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম হয়েছিল সুনীতার। তাঁর বাবা দীপক পান্ডিয়ার জন্ম গুজরাতের মেহসানার ঝুলাসন গ্রামে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ