নাভালনির মৃতদেহকে লুকিয়ে রাখা হয়েছে, দাবি সহযোগীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে। সম্প্রতি এমনই অভিযোগ তুললেন অ্যালেক্সি নাভালনির সহযোগীরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত নাভালনির দেহকে তাঁর পরিবারের হাতে হস্তান্তরিত করা হয়নি। ইতিমধ্যে নাভালনির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার বরণ করেছেন প্রায় চারশো জন রুশ নাগরিক।

গত শুক্রবার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে অ্যালেক্সি নাভালনির মৃত্যু হয়। নাভালনির মৃত্যুর খবর জানায় কারা কর্তৃপক্ষ। এই ঘটনা সামনে আসার পরই বিক্ষোভে ফেটে পড়ে নাভালনির সহযোগীরা। তাঁদের বক্তব্য, সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চারে থাকা নাভালনিকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে হত্যা করা হয়েছে। একইসঙ্গে নাভালনির সহযোগীদের তরফে জানানো হয়েছে, নাভালনির মা লুডমিলা নাভালনায়াকে বলা হয়েছিল তাঁর ছেলে হাঁটার সময়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপরই মারা যান। নাভালনির মৃতদেহকে সলেখার্ডের একটি মর্গে পাঠানো হয়েছে বলে জানানো হয়। কিন্তু নাভালনির সহযোগীদের বক্তব্য, সেখানে গিয়ে দেখা যায়. মর্গ বন্ধ রয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, নাভালনির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরও এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনকে। এই প্রেক্ষপটে পশ্চিমী দেশগুলি নাভালনির মৃত্যুর জন্য রুশ সরকারকেই দায়ী করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে। ব্রিটেনের তরফে রুশ দূতাবাসের কর্মকতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকের সূত্র ধরেই ব্রিটেনের তরফে জানানো হয়, নাভালনির মৃত্যু নিয়ে যে কারণ দেখানো হচ্ছে, তা পক্ষপাতদুষ্ট ও অবাস্তব।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে