এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডুঃ নেপালে ফের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। তিব্বত সীমান্ত সংলগ্ন রাসুওয়া জেলায় আচমকা হড়পা বান বা Flash Flood-এ কার্যত বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। প্রবল জলের তোড়ে একাধিক বসতি ও পরিকাঠামো ভেসে যাওয়ার খবর মিলেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহু মানুষের হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে মৃত বা নিখোঁজের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাসুওয়া জেলার স্যাপ্রুবেসি এবং তিমুরে এলাকা ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলে প্রায় ৫০,০০০ মানুষ বসবাস করেন। প্রবল জলস্রোতে নদীর তীরবর্তী বসতি, রাস্তা, সেতু এবং বিভিন্ন পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 সুত্রের খবর কোশী নদীরএর জলস্তর আচমকা বেড়ে যাওয়ার পর পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। স্থানীয় প্রশাসনের বক্তব্য, বেশ কিছু গ্রাম এবং পরিকাঠামো প্রকল্পের জায়গা জলের তোড়ে ভেসে গিয়েছে। রাস্তা ও সেতুর পাশাপাশি একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে। জেলা প্রশাসনের তরফে আশঙ্কা করা হয়েছে, বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি ভারী প্রাণহানিও হতে পারে, তবে এখনও পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ এবং দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র সামনে আসেনি।

পরিস্থিতির গুরুত্ব বুঝে নেপাল সরকার দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি উদ্ধারকারী দলকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। নদীর তীরবর্তী নিচু এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাহাড়ি এলাকায় প্রবল জলের স্রোত, ক্ষতিগ্রস্ত রাস্তা এবং সেতুর কারণে উদ্ধারকাজে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। ফলে দুর্গত এলাকায় পৌঁছতে এবং নিখোঁজদের সন্ধান চালাতে সময় লাগছে।

হড়পা বানের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। প্রবল বৃষ্টিপাত, পাহাড়ি জলপ্রবাহ কিংবা হিমবাহ-সংলগ্ন কোনও হ্রদের জল হঠাৎ নেমে আসার মতো কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী…

‘বিমানে বোমা রাখা আছে’, মাঝ আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে হুলস্থূল কাণ্ড

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির