নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় তছনছ নেপাল। যদিও প্রাকৃতিক এই বিপর্যয়ে শুধু নেপাল নয়, সীমান্তের ওপারে তিব্বতেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় তছনছ নেপাল। যদিও প্রাকৃতিক এই বিপর্যয়ে শুধু নেপাল নয়, সীমান্তের ওপারে তিব্বতেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার সকালে হিমবাহ ভেঙে যাওয়ার ফলে ভোটেকোশী এবং ত্রিশূলী নদীতে বান আসে। কাদামাটি ও বরফগলা জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় উপত্যকা। যার কোপে গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, রাস্তাঘাট সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। জলের তলায় নেপালের বড় বড় রাস্তাঘাট, বাড়িঘর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নেপালের এই বিধ্বংসী বন্যার একাধিক ছবি-ভিডিও। যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।

এছাড়া তিব্বত সীমান্তের গিরং কাউন্টিতেও হড়পা বান আছড়ে পড়েছিল। নেপাল বিপর্যয়ে এখনও পর্যন্ত ৭৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ ২৫০০ জনেরও বেশি। তাঁদের মধ্যে বহু ভারতীয় রয়েছেন। রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়া কৈলাস-মানস সরোবর দর্শনের উদ্দেশ্যে যাওয়া অনেক পুণ্যার্থী ও পর্যটক নেপালে নিখোঁজ। জানা গিয়েছে, মৃতদেহগুলি শনাক্ত করতে কবর খোঁড়া হচ্ছে। ডিএনএ মিলিয়ে তাঁদের পরিচয় শনাক্ত করা হবে। নিখোঁজদের ডিএনএ নমুনা সারাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। ডিএনএ রিপোর্ট হাতে এলে, নেপালের স্বাস্থ্য বিভাগ মৃতদেহ থেকে পাওয়া ডিএনএ-র সঙ্গে তা মিলিয়ে নির্দিষ্ট মৃতদেহগুলি কবর থেকে তুলে তাঁদের আত্মীয়দের কাছে তুলে দেবে।

এদিকে হড়পা বানে তিব্বতেও ২৬১ জন বিদেশি নিখোঁজ। রবিবার (৩০ অগস্ট) চিন সরকার জানিয়েছে, হড়পা বান বিপর্যয়ে তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। তিব্বতের ৫৫৮ জন নিখোঁজ। তাঁদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন ২৬১ জন। নিখোঁজদের মধ্যে ১০৪ জন নেপালি, ৪৯ জন ভারতীয়, ১৮ জন আমেরিকান, ১৫ জন ব্রিটিশ, উত্তর ইউরোপের দেশ লাতভিয়ার ৩৩ জন, মালয়েশিয়ার তিন জন, কাজাখস্তানের একজন, দক্ষিণ আফ্রিকার চারজন, আয়ারল্যান্ডের দু’জন, ফ্রান্সের দু’জন, জার্মানির তিনজন, রাশিয়ার তিন জন, নেদারল্যান্ডসের দু’জন, ইউক্রেনের একজন, পর্তুগালের এক জন, কানাডার, ছ’জন, স্পেনের এক জন, হাঙ্গেরির এক জন, অস্ট্রেলিয়ার ছ’জন এবং নিউজিল্যান্ডের দু’জন নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। 

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা

ইউরোপীয় তরুণীর সঙ্গে বিলাওয়ালের বাগদান? জল্পনার মাঝেই মুখ খুলল পিপিপি

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত