রক্তে ভাসছে কাঠমান্ডু, নিহতের সংখ্যা বেড়ে ২০, নিরাপত্তায় মুড়ে দেওয়া হল প্রধানমন্ত্রীর বাসভবন

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ফেসবুক-সহ সমাজমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫০-র বেশি। বিক্ষোভ নিয়ন্ত্রণে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে নেপাল সরকার। পাশাপাশি কাঠমান্ডু-সহ আশেপাশের এলাকায় জারি হয়েছে কার্ফু, মোতায়েন করা হয়েছে সেনা। বিক্ষোভকারীরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদর দফতর।

সম্প্রতি নেপাল সরকারের তরফে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিল তরুণ প্রজন্ম থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশায় জড়িত পেশাজীবীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। বেলা গড়াতেই স্থানীয় পুলিশ-প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। ছাত্র-যুবদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে নেপালের সংসদ ভবনে ঢুক‌ে পড়ে। ভাঙচুর চালানোর পাশাপাশি সংসদ ভবনের বিভিন্ন জায়গায় আগুনও ধরিয়ে দেয়। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে প্রথমে রবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।। পরে শূন্যে গুলি ছোড়ে। তাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এর পরেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে পুলিশ। তাতেই একের পর এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্তত ২০ জন চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বিক্ষোভকারীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় সরকার বিরোধী মিছিল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায কার্ফু জারি করা হয়েছে। হিংসাকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।  পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসেছে নেপালের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি বিক্ষোভ যাতে আরও হিংসাত্মক চেহারা না নেয়, তার জন্য সেনা মোতায়েনের বিষয়টি নিয়েও নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।

প্রথমে কাঠমান্ডুর বানেশ্বর এলাকার কিছু অংশে কারফিউ জারি করা হয়েছিল। পরে প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাস, মহারাজগঞ্জ, ভাইস প্রেসিডেন্টের বাসভবন লায়নচাওর, সিংহ দরবারের চারপাশ, প্রধানমন্ত্রীর বাসভবন বলুয়াটার এবং আশপাশ এলাকায় কারফিউ জারি করা হয়।  কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা (চিফ ডিস্ট্রিক্ট অফিসার) ছবিলাল রিজালের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

 

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!