জ্বলছে নেপাল, এবার তথ্যমন্ত্রীর বাড়িতে আগুন ধরাল বিক্ষোভকারীরা, প্রাণভয়ে ইস্তফা স্বাস্থ্যমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। তারপরেও শান্ত হয়নি কাঠমুন্ডু। মঙ্গলবার, দ্বিতীয় দিনেও নেপালে বিক্ষোভ অব্যাহত। সোমবার পুলিশের গুলিতে ২০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। মঙ্গলবারের বিক্ষোভে কেপি শর্মা ওলির পদত্যাগ এবং সরকার বরখাস্তের দাবি জানানো হয়। ইতিমধ্যেই ৩ মন্ত্রী পদত্যাগ করেছেন। তথ্যমন্ত্রীর বাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের বাড়িতেও আগুন লাগানো হয়েছে।

সোমবার নেপাল সরকার ঘোষণা করে যে তারা সোশ্যাল মিডিয়া সাইটগুলি নিষিদ্ধ করার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ঘোষণা করেছেন যে সরকার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর সোশ্যাল মিডিয়া সাইটগুলি নিষিদ্ধ করার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। গুরুং বলেন, তথ্য মন্ত্রক সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ‘Gen Z’-এর দাবি অনুসারে সোশ্যাল মিডিয়া সাইটগুলি পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে।

নেপালের রাজ পরিবারের মেয়ে অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি বলেছেন, "আজকের দিনটি নেপালের জন্য একটি কালো দিন - যখন জনগণের কণ্ঠস্বর, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবির জবাব গুলি দিয়ে দেওয়া হয়েছিল।" সোমবার, কাঠমান্ডুতে নেপালি পুলিশ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সরকারের নিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। কাঠমান্ডু অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছিল।

মঙ্গলবার সকাল থেকে কাঠমান্ডুতে কার্ফু তুলে নেওয়া হয়। তবে রাষ্ট্রপতি ভবন, উপরাষ্ট্রপতির বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সিংহ দরবার এবং সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থানগুলির আশেপাশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়াও, মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি মন্ত্রীদের বাসভবন এবং নেপালি কংগ্রেস, ইউএমএল এবং মাওবাদী কেন্দ্রের মতো প্রধান রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকাগুলিতে অস্থায়ী কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।

সরকার সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও, কাঠমান্ডুতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। জনগণ সংসদের বাইরে জড়ো হয়ে সরকার ভেঙে দেওয়ার দাবি জানায়। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী বানেশ্বর সংসদ রোডের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা নেপাল সংসদের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পিছু হটিয়েছে। অভিযানের সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি আরও এক রাজনৈতিক ধাক্কার সম্মুখীন হয়েছেন। কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর তাঁর পদত্যাগপত্রটি হয় সোমবারের সহিংস ঘটনার বিরুদ্ধে সরকারের ভূমিকার প্রতিবাদে। ওলির নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নেপালি কংগ্রেসের প্রতিনিধি অধিকারী, পদত্যাগের কারণ হিসেবে সরকারি দমন-পীড়নকে উল্লেখ করেছেন।

কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। শহরজুড়ে কার্ফু থাকা সত্ত্বেও, রাজধানী জুড়ে বহু স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার নেপালে যুব নেতৃত্বাধীন জেন জি-এর সহিংস বিক্ষোভে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার পর বিদেশ মন্ত্রক (এমইএ) নেপালের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। সরকার ভারতীয়দের সতর্কতা অবলম্বন এবং সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে। নেপালের কাঠমান্ডুতে কর্তৃপক্ষ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করেছে। 

ওলি সরকারের স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেল তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মধ্যে তিনি তৃতীয় মন্ত্রী যিনি পদত্যাগ করলেন। ললিতপুরে সিপিএন মাওবাদী কেন্দ্রের চেয়ারম্যান পুষ্প কমল দহল 'প্রচণ্ড'-এর বাসভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভের সামনের সারিতে রয়েছেন ৩৬ বছর বয়সী সুদান গুরুং। তিনি হামি নেপালের সভাপতি। হামি নেপাল একটি যুব-নেতৃত্বাধীন এনজিও। এই এনজিও'র জন্যই এটি নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে। জনকপুরে কেপি ওলির দলের নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী রঘুবীর মহাসেঠের বাসভবনে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়া অব্যাহত রয়েছে। নয়া বাজারে অবস্থিত কীর্তিপুর পুরসভা ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। দেশজুড়ে বিক্ষোভ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়ছে।
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসার অজুহাতে তিনি তিনি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার আগে আজ ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!