সরকার গঠনের জন্য সাতদিনের সময় বেঁধে দিলেন নেপালের রাষ্ট্রপতি

আগামী রবিবার বিকেল পাঁচটার মধ্যে নতুন সরকার গঠনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: নেপালে সাংবিধানিক সঙ্কট এড়াতে কড়া মনোভাব নিলেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী। আগামী রবিবার বিকেল পাঁচটার মধ্যে দেশের রাজনৈতিক দলগুলিকে জোট বেঁধে নতুন সরকার গঠনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। ওই সময়ের মধ্যে নতুন সরকার গঠন না হলে চরম পদক্ষেপ নেবেন বলেও রবিবার হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রপতির হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসেছে বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব। জোট সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করেছে।

গত ২০ নভেম্বর নেপালের নতুন সংসদের জন্য ভোট নেওয়া হয়েছিল। যদিও কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিদায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস ৮৯ টি আসনে জিতে বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল পেয়েছে ৭৯টি আসন। পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের  নেতৃত্বাধিন নেপাল কমিউনিস্ট পার্টি মাওবাদী জিতেছে ৩২ আসনে। প্রথমবার নির্বাচনে লড়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি পেয়েছে ২০ আসন। জনতা সমাজবাদী পার্টি ১২ ও জনমত পার্টি ছয় আসনে জয়ী হয়েছে। গত বৃহস্পতিবার নেপাল নির্বাচন কমিসনের পক্ষ থেকে নব নির্বাচিত সাংসদদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের বিষয়টি বিশ বাঁও জলে। ইতিমধ্যেই জোট বেঁধে সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ছোট দলগুলির সঙ্গে দফায়-দফায় আলোচনায় বসেছেন। যদিও তাতে কোনও সুরাহা হয়নি। নতুন সরকার গঠন নিয়ে টালবাহানার জেরে ক্ষুব্ধ হয়ে এবার সময়সীমা বেঁধে দিয়েছেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ