কড়া দাওয়াই! এবার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

অবশেষে গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। এদিকে বরখাস্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে গ্যালান্ট লিখেছেন, ইজরায়েলের নিরাপত্তা তাঁর জীবনের লক্ষ্য ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বাসে আঘাত! এবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হবেন কাটজ। যিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ। ১ বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। যুদ্ধের জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। গাজা উপত্যকাকে কেন্দ্র করে প্রথমে ইজরায়েলের উপর হামাস আক্রমণ চালালেও এখন হিংসাত্মক আক্রমণ শুরু করেছে ইজরায়েল। যাতে এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। ঘরছাড়া হয়েছেন কয়েক লক্ষ মানুষ। বন্দী জীবন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। যাই হোক, এবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু।

এ বিষয়ে নেতানিয়াহুর যুক্তি, তাঁদের মধ্যে অনেকদিন ধরেই ‘বিশ্বাসের সংকট’ দেখা দিয়েছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাটজকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের কথা জানিয়ে সম্প্রতি একটি বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, গ্যালান্টকে তিনি এখন আর বিশ্বাস করতে পারছেন না, তাঁর উপর আস্থা ‘ক্ষয়’ হয়েছে। জানা গিয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে দীর্ঘদিন ধরেই বাক যুদ্ধ চলছিল, যার ফলে তাঁদের সম্পর্ক আরও খারাপ হয়। এমনকী গত বছর থেকে ইজরায়েলের যুদ্ধ কৌশল নিয়ে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়েরও খবর পাওয়া গিয়েছিল। গাজায় যুদ্ধ চলাকালীন হামাসের সঙ্গে একটি জিম্মিকে মুক্তির দিতে চেয়েছিলেন গ্যালান্ট, যা নেতানিয়াহু একেবারেই চাননি এবং তিনি তাঁর এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিলেন। তাছাড়া গ্যালান্ট ইজরায়েলের আল্ট্রা অথ্রোডক্স নাগরিকদের সেনাবাহিনীতে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনাতেও সায় দেননি।

সুতরাং দীর্ঘদিন ধরেই গ্যালান্টের বিরুদ্ধে ক্ষোভ জন্মাচ্ছিল নেতানিয়াহুর। অবশেষে গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। এদিকে বরখাস্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে গ্যালান্ট লিখেছেন, ইজরায়েলের নিরাপত্তা তাঁর জীবনের লক্ষ্য ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যদিও গ্যালান্টকে বরখাস্ত করার বিরোধিতা করেছেন গ্যালান্টের সমর্থকরা। তেল আবিবের রাস্তায় বিক্ষোভ শুরু করেছেন তাঁরা এবং নেতানিয়াহু রাজনৈতিক বিরোধীরা জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর বিক্ষোভের ডাক দিয়েছেন।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ