এই মুহূর্তে

আতশবাজির বর্ণিল ছটায় সবার আগে ২০২৬-কে স্বাগত জানাল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আতশবাজির বর্ণিল ছটায় বুধবার (৩১ ডিসেম্বর) নতুন বছর ২০২৬-কে স্বাগত জানালেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের বাসিন্দারা। এদিন স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা বাজার আগেই নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সামনে জড়ো হতে শুরু করেন হাজার-হাজার মানুষ। রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকেন। ঘড়ির কাঁটা ১২টার ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ‘হ্যাপি নিউ ইয়ার’ বলে উল্লাসে ফেটে পড়েন তাঁরা। আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।

যদিও আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় ২০২৬ সালকে প্রথম স্বাগত জানিয়েছে কিরিবাতি। গ্রিনিচ মান সময় ১০টায় কিরিবাতি সংলগ্ন আরও কমপক্ষে ১০টি দেশ উ‍ৎসবের মেজাজেই বরণ করে নেয় নতুন বছরকে। এর ১ ঘন্টা পর অর্থাৎ গ্রিনিচ মান সময় ১১টায় (ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়) প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং বৃহত্তর নিউজিল্যান্ডও স্বাগত জানায় ২০২৬ সালকে।

ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে। আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান সময় অনুযায়ী ভারতীয় সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রায় জনমানবহীন মার্কিন অঞ্চল হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপে আগমন ঘটবে ২০২৬ সালের। বিশ্বের একাধিক দেশের সাধারণ মানুষ ইতিমধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মেতে উঠেছে। কোয়াও আতশবাজি পুড়িয়ে কিংবা নাচ-গানের মাধ্যমে স্বাগত জানানো হবে নতুন বছরকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ যাত্রীবাহী বিমান রহস্যজনকভাবে নিখোঁজ

মাস্কের সংস্থার বিরুদ্ধে মামলা করলেন তাঁর সন্তানেরই মা

ভারতের ডাল শুল্ক প্রত্যাহারের আবেদন, ট্রাম্পের দ্বারস্থ মার্কিন সিনেটরা

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! নিহত একই পরিবারের ১৪ সদস্য, আহত ৯

‘নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন’,সমর্থন না পেলে চড়া শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ