কী কাণ্ড! রেগে সংসদের মধ্যেই হাকা নাচ তরুণী সাংসদের, থ মেরে গেলেন বাকিরা

আসলে গতকাল বৃহস্পতিবার, সংসদ ভবনে যখন ব্রিটিশ ক্রাউন এবং মাওরি জনগণের মধ্যে ১৮৪ বছর বয়সী চুক্তির ব্যাখ্যায় পরিবর্তনের বিল পেশ হয়, তখনই এই বিলের বিরোধিতা করতে শুরু করেন হাকা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কি কাণ্ড! রেগে গিয়ে সংসদ ভবনের ভেতরেই ‘হাকা’ নাচতে শুরু করে দিলেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ সাংসদ হানা-রাহিতি মাইপি-ক্লার্ক। ‘হাকা’ নাচটি হল নিউজিল্যান্ডেরমাওরি সংস্কৃতির বিভিন্ন আনুষ্ঠানিক নৃত্য। কিন্তু এ নাচ আচমকা সংসদের ভেতরেই করতে গেলেন কেন, ২২ বছরের এই তরুণী সাংসদ? সংসদ ভবন থেকে ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হানা রাহিতি মাইপি ক্লার্ক, নিউজি ল্যান্ডের সর্বকনিষ্ঠ সাংসদ। চলতি বছরেই সাংসদ হিসেবে শপথ নিয়েছেন তরুণ রাজনীতিবিদ। তবে সংসদে প্রথম বক্তৃতা দিতে গিয়েই কেন নিজেদের সংস্কৃতির ‘হাকা ওয়ার ক্রাই’ নাচতে শুরু করলেন তিনি? হানার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।

তাঁকে ভিডিওতে রীতিমতো রাগান্বিত অবস্থায় দেখা গিয়েছে। এর আগেও হানাকে মুখ বেঁকিয়ে রাগান্বিত মুখের ভঙ্গিতে তাঁর ঐতিহ্যবাহী ‘হাকা’ নৃত্য প্রদর্শন করতে দেখা গিয়েছিল। আসলে গতকাল বৃহস্পতিবার, সংসদ ভবনে যখন ব্রিটিশ ক্রাউন এবং মাওরি জনগণের মধ্যে ১৮৪ বছর বয়সী চুক্তির ব্যাখ্যায় পরিবর্তনের বিল পেশ হয়, তখনই এই বিলের বিরোধিতা করতে শুরু করেন হাকা। ১৮৪০ সালের ওয়াইটাঙ্গি চুক্তির সঙ্গে যুক্ত এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি নিজের আসন থেকে উঠে এই বিলের কাগজগুলি ছিঁড়ে ফেলেন, এবং হাকা নাচতে নাচতে প্রতিবাদ জানান। আর তাঁকে সমর্থন জানাতে নিউজিল্যান্ড পার্লামেন্টে বিরোধী দলের সদস্যরাও তাঁর সঙ্গে হাকা নাচতে শুরু করেন।

 

হানা চ্যালেঞ্জ জানিয়ে ছন্দময় মাওরি গান হিসাবে হাকা শুরু করেন, এরপরেই তাঁর সঙ্গে যোগ দেয় তাঁর দলের সদস্যরা, এমনকী পাবলিক গ্যালারি থেকেও অধিবেশনটি প্রত্যক্ষকারী দর্শকরাও এতে যোগ দিয়েছিলেন। আর সংসদে হানার এমন তাণ্ডব শুরু হতেই বিতর্কিত বিলের পক্ষে ভোটের লক্ষ্যে সংসদ অধিবেশন সংক্ষিপ্তভাবে স্থগিত করা হয়। মাইনর লিবারেটারিয়ান পার্টি ACT এর নেতা এবং বিলের লেখক ডেভিড সেমুরকে মিডিয়া রিপোর্টে উদ্ধৃতিতে জানিয়েছে, এই বিলে বলা হয়েছিল, নিউজিল্যান্ডের থেকে মাওরিদের আলাদা করার অধিকার করতে হবে। এই মূহুর্তে হানা এবং তার দলের সদস্যদের তে পাতি মাওরির প্রতিনিধিত্বকারী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বেশকিছু নেটিজেন ভয়ঙ্কর বিক্ষোভের প্রতিক্রিয়াও জানিয়েছেন। আর তারুব সংসদের এম্ন কীর্তি দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন নেটিজেনরাও।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা