নাইজেরিয়ায় বিয়ে বাড়ির নৌকা ডুবে ১০৩ জনের সলিল সমাধি

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে ফেরার পথে নাইজার নদীতে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন ১০৩ জন। আরও শতাধিক যাত্রীকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বেশ কয়েকজন এখনও নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলার কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন উদ্ধারকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, সোমবার রাতে নাইজার রাজ্যে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে কোয়ারা ফিরছিলেন দুশোর বেশি অতিথি। নাইজার নদীতে যাত্রী বোঝাই নৌকাটি আচমকাই উল্টে যায়। বেশ কয়েকজন সাঁতরে নদীর তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানায় অনেকেই ডুবে যান। নৌকাডুবির খবর পেয়েই উদ্ধারকার্যে নামেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকাসানমি আজাই জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ১০৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ায় প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। অধিকাংশ দুর্ঘটনার কারণ অতিরিক্ত যাত্রী বহন। গত মাসে কাঠ সংগ্রহ করতে যাওয়ার পথে উত্তর-পশ্চিম সোকোটো রাজ্যে একটি নৌকা উল্টে গিয়ে প্রাণ হারিয়েছিল ১৫ শিশু। নিখোঁজ হয়েছিলেন আরও ২৫ জন।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস