গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত নাইজেরিয়া। কাডুনার একটি গ্রামে বন্দুকধারীদের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে রয়েছে আট শিশু। সোমবার (২৭ জুলাই) রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হামলার পর গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

গ্রাম প্রধান জানিয়েছেন, হঠাৎ করেই সশস্ত্র দুষ্কৃতীরা গ্রামে ঢুকে পড়ে এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। শুধু গুলিবর্ষণই নয়, একের পর এক বাড়িতে আগুনও লাগিয়ে দেয় তারা। আগুনে পুড়ে আট শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। হামলার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে পালিয়েছেন। 

আরও পড়ুন: অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনামার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোনও সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তাই নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা ও অপহরণের ঘটনা বেড়ে চলেছে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, কাডুনা প্রদেশের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব